সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নিঃস্ব নিঃস্ব তৃতীয় বিশ্ব’ গানে গানে যতই বলা হোক না কেন, ভারতের মুকুটে কিন্তু উঠে এ ব্যতিক্রমী সাফল্যের মুকুট৷ বিশ্বের প্রথম দশ বিত্তশালী দেশের তালিকায় উঠে এল ভারত৷ সেখানে ভারতের স্থান সপ্তমে৷
নিউ ওয়ার্ল্ড ওয়েল্থের এক সমীক্ষা অনুযায়ী কানাডা, অষ্ট্রেলিয়া ও ইতালিকে পিছনে ফেলে সাত নম্বর জায়গা দখল করেছে ভারত৷ শীর্ষে আছে মার্কিন মুলুক৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে চিন ও জাপান৷ ভারতের মোট সম্পদের পরিমাণ ৫,৬০০ বিলিয়ন ডলার৷
জুন ২০১৬ পর্যন্ত বিচার করে ভারতকে এই তকমা দেওয়া হল৷ জনসংখ্যার ব্যক্তিগত সম্পদের মোট যোগফলের ভিত্তিতেই এই জায়গায় পৌঁছেছে ভারত৷ নগদ, অন্যান্য সম্পদ, বিজনেস ইক্যুইটি ইত্যাদি ধরেই এই স্থান অর্জন করেছে ভারত৷ তবে এই সম্পদের হিসেবে সরকারি সম্পদ ধরা হয়নি৷ দেশের জনসংখ্যা বেশি হওয়ার ফলেই এই সমীক্ষায় এই জায়গায় পৌঁছেছে ভারত৷
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!
-
জেলে বসেই এমবাপেকে অপহরণের ছক! ১৮ বছরের যুবকের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
-
মহনায়কের ‘সূর্যতপা’, ‘নিশীথে’র সাক্ষী ভাগীরথী, শতবর্ষে উত্তম কুমারের নামে ‘শুটিং স্পট’ চাইছে জিয়াগঞ্জ
-
পরীক্ষায় নকলের প্রতিবাদ! ছাত্রীর হাত মুচড়ে বেধড়ক মার শিক্ষকের, মৃত্যু নাবালিকার, তারপর…
-
বিদেশি নাগরিক রাহুল গান্ধী? ‘কোনও প্রমাণ নেই’, মামলা খারিজ করে দিল হাই কোর্ট