সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীঘ্রই পৃথিবীর যে কোনও প্রান্তের মোবাইল ফোন হ্যাক করতে পারবে ভারত৷ ইজরায়েলের সংস্থা ‘সেলেব্রাইট’-এর উন্নত প্রযুক্তি ও সফটওয়্যারের মাধ্যমে এই অসাধ্যসাধন করতে পারবেন গুজরাতের গান্ধীনগরের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) কর্তারা৷ সেলেব্রাইটের কাছ থেকে এই প্রযুক্তি কেনা হলেই বিশ্বের যে কোনও জায়গার স্মার্ট ফোন ব্যবহারকারীর মোবাইল ‘আনলক’ করে তথ্য বের করে নিতে পারবেন এফএসএল-এর কর্তারা৷ সাধারণত বিভিন্ন অপরাধের তদন্ত করতে আইফোন, অ্যানড্রয়েডের মতো ফোনকে হ্যাক করার জন্যই এই পরিষেবা কিনতে চলেছে ভারত৷
এর আগে সানবার্নারডিনো খুনের মামলায় একটি আইফোনের লক খোলার জন্য ইজরায়েলের এই সংস্থার সাহায্য নিয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই৷ এরপরই বেশ কিছু মামলার তদন্তের জন্য ‘সেলেব্রাইট’-এর সাহায্য চেয়েছে গান্ধীনগরের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি৷ এফএসএল-এর এক শীর্ষকর্তার কথায়, “আর এক মাসের মধ্যেই আমরা এই নতুন প্রযুক্তি কিনে ব্যবহার করতে পারব বলে আশা করছি৷ তাহলে বিশ্বের বিভিন্ন আইনি মামলায় যেখানে মোবাইল ‘আনলক’ না করতে পারার জন্য সমস্যা হয় তা সমাধান করার ক্ষমতা রাখবে ভারত৷ মোবাইল হ্যাক করার বিষয়ে বিশ্বের হাব হবে ভারত৷” সাধারণত আইফোন, আইওএস ৮-এর মতো ফোন হ্যাক করা যায় না৷ যদি কেউ পাসকোড দিয়ে হ্যাক করার চেষ্টা করে বিফল হন তাহলে তৎক্ষণাৎ সেই মোবাইলের সব তথ্য লুকিয়ে ফেলে এইসব ফোন৷ কিন্তু সেলেব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে সব তথ্য জানা সম্ভব৷ তবে এই তথ্য কোনওভাবেই সাধারণ মানুষের হাতে পৌঁছবে না৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার