সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনএসজি-তে ব্যর্থতাকেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া হিসেবে ধরে নিচ্ছে না ভারত৷ বরং এক ধাপ এগিয়ে এবার মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে প্রবেশ প্রায় পাকা করে ফেলল৷ মিসাইল টেকনোলজির আদান প্রদানের জন্য তৈরি ৩৪ সদস্যের এই গ্রুপে আগামী সপ্তাহেই যোগ দিতে চলেছে ভারত৷
চিনা বাধায় এনএসজি-তে প্রবেশ না করতে পারা ভারতের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা৷ কিন্তু তাতেই ভেঙে পড়েনি ভারত৷ বরং দেশীয় মিসাইল প্রযুক্তির উপর জোর দিয়েছিল৷ এছাড়া এনএসজি-র মতোই অন্যান্য গ্রুপগুলিতে অন্তর্ভুক্তির ব্যাপারেও দৌত্য শুরু করেছিল৷ তার ফলস্বরূপই এমটিসিআর-এ প্রবেশ নিশ্চিত করে ফেলল ভারত৷
গতবছরই এই গ্রুপে সদস্যপদের জন্য আবেদন করেছিল ভারত৷ অন্তর্বতী প্রক্রিয়ার কারণে তা এতদিন নিশ্চিত হয়নি৷ প্রাথমিকভাবে ইতালির পক্ষ থেকে কিছু বাধাও এসেছিল৷ এনএসজি-র মতো এই গ্রুপেরও নিয়ম, সব সদস্য দেশ সহমত হওয়ার পরই তবে নতুন দেশকে সদস্যপদ দেওয়া হয়৷ সেইমতোই ভারতকে সদস্যপদ দিতে রাজি হয়েছে সমস্ত দেশ৷ আগামী সপ্তাহে এক অনুষ্ঠানে এই আনুষ্ঠানিক সদস্যপদ তুলে দেওয়া হবে৷ অনুষ্ঠানে থাকবে ফ্রান্স, নেদারল্যান্ডসের মতো দেশের সদস্যও৷ সদস্য দেশগুলির সঙ্গে এর ফলে সহজেই মিসাইল টেকনোলজি আদান প্রদান সম্ভব হবে ভারতের৷
সর্বশেষ খবর
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির