সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শত্রুর আকাশসীমায় উড়ে হামলা চালাবে ভারতের বিশেষ সামরিক বিমান। শত্রু যদি পালটা হামলা চালায় তাতেও সমস্যা নেই। কারণ ওই বিমানে থাকবে না কোনও চালক। আমেরিকার থেকে ৩১টি এমকিউ-৯বি নামের এই ড্রোন বিমান কিনতে চলেছে ভারত। ‘হান্টার কিলার’ নামে পরিচিত ড্রোন বিমানগুলি ভারতীয় সেনার শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে। সূত্রের খবর, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই ইন্দো-মার্কিন নয়া সামরিক চুক্তি সেরে ফেলতে চাইছে দিল্লি।
কদিন আগে পাকিস্তানকে বড়সড় সামরিক সাহায্য করছে চিন। চিন থেকে কাই হং-৪ ও উইং লুং-২ ড্রোন সরবরাহ করা হচ্ছে পাকিস্তানকে। জানা গিয়েছে, ইতিমধ্যে সাতটি কাই হং-৪ ড্রোন রয়েছে পাকিস্তানের কাছে। সম্প্রতি বেজিংয়ের কাছে আরও ১৬টি কাই হং-৪ চেয়েছে ইসলামবাদ। এই অবস্থায় ৩১টি এমকিউ-৯বি বা ‘হান্টার কিলার’ কেনার সিদ্ধান্ত ভারতের। পাকিস্তানের পাশাপাশি চিনকে চাপে ফেলতেও দিল্লির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: ‘অপরাধীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে!’ আর জি কর কাণ্ডে বিস্ফোরক বিজেপি]
সূত্রের খবর, আমেরিকার এমকিউ-৯বি চিনে তৈরি ড্রোনগুলির থেকে বেশি শক্তিশালী বলেই জানি গিয়েছে। ৪০ হাজার ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারে এই পাইলটহীন ‘হান্টার কিলার’ বিমান। এক টানা ৪০ ঘণ্টারও বেশি আকাশে উড়তে পারে। এতে রয়েছে ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে অব্যর্থ নিশানা হানতে সক্ষম। ৩১টি ‘হান্টার কিলার’-এর জন্য আমেরিকান সংস্থা দর হেঁকেছে ৩.৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৩ হাজার ৫০০ কোটি টাকারও বেশি)।
[আরও পড়ুন: রক্তাক্ত কাশ্মীর! ডোডায় তল্লাশি অভিযানে সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ সেনা আধিকারিক]
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের