সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে গুপ্তচর সন্দেহে আটক কুলভূষণ যাদব (Kulbhushan Jadhav) -কে নিঃশর্ত (unconditional) কনসুলার অ্যাকসেস দিতে হবে। পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে এই দাবি জানানো হলে ভারতের তরফে। বৃহস্পতিবার একথাই জানা গেল ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে। ইসলামাবাদ নানা অজুহাত দেখালেও এই বিষয় ভারত যে কোনও আপত্তিই শুনবে না পরিষ্কারভাবে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।
India has asked Pakistan to give unconditional access to Kulbhushan Jadhav: Sources
AdvertisementEarlier Pakistan had claimed that he had refused to file a review plea. India said that he had been coerced into doing that.
— ANI (@ANI) July 16, 2020
করোনা ভাইরাসের তাণ্ডব রুখতে সারা বিশ্ব যখন ব্যস্ত তখনও নিজেদের পুরনো স্বভাব বদলাতে পারছে না পাকিস্তান। জম্মু ও কাশ্মীর সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি ও মর্টার ছোঁড়ার পাশাপাশি জঙ্গিদের অনুপ্রবেশ করানোরও চেষ্টা করছে। গত বছরের জুলাই মাসের পর থেকে কুলভূষণ যাদবের বিষয়ে কোনও উচ্চবাচ্য না করলেও গত বুধবার আচমকা তাঁর বিষয়ে মুখ খোলে পাকিস্তান। জানানো হয়, গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক কুলভূষণ যাদব মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে চান না। তার বদলে পাকিস্তান সরকারকে তাঁর প্রাণভিক্ষার যে আবেদন এখনও ঝুলে রয়েছে তাই ফের তুলে ধরতে চান।
[আরও পড়ুন: গুজরাটে মাদ্রাসার মধ্যেই ছাত্রীকে টানা চার বছর ধর্ষণ, অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক ]
পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন, মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য কুলভূষণ আবেদন করতে চান কি না সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু, তিনি তা করতে রাজি হননি। তার বদলে এর আগে প্রাণভিক্ষার যে আর্জি পাক সরকারকে জানিয়েছিলেন তাই ফের এক বার তুলে ধরতে চেয়েছেন। এই বিষয়ে তাঁকে সাহায্য করার পাশাপাশি ইমরানের সরকার কুলভূষণকে দ্বিতীয়বার কনসুলার অ্যাকসেস দেবে।
পাকিস্তানের এই বিবৃতির পরেই তীব্র প্রতিবাদ জানায় দিল্লি। অভিযোগ করা হয়, কুলভূষণকে অত্যাচার করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। তিনি যে গুপ্তচরবৃত্তি করতে গিয়েই ধরা পড়েছিলেন এটা প্রমাণ করতেই এই ধরনের ছক কষছে ইসলামাবাদ।
[আরও পড়ুন: পাইলটকে ‘হাত’ছাড়া করতে নারাজ রাহুল! সংযত হওয়ার বার্তা গেল গেহলটের কাছে]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ