Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
India Foreign Investment

বিদেশি বিনিয়োগের নয়া ঠিকানা মোদির ভারত, এক বছরে দেশে লগ্নি বাড়ল ৪৪ শতাংশ

প্রদীপের নিচে অন্ধকারও রয়েছে। দেশে বিদেশি বিনিয়োগের অঙ্কটা ২০২০ সালের পর থেকে লাগাতার কমছিল। তাছাড়া বিদেশি বিনিয়োগের সঙ্গে পাল্লা দিয়ে দেশের সংস্থাগুলি বিনিয়োগ করছে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৬:৫৫

options
link
বিদেশি বিনিয়োগের নয়া ঠিকানা মোদির ভারত, এক বছরে দেশে লগ্নি বাড়ল ৪৪ শতাংশ zoom
ফাইল ছবি।
Advertisement

দেশে হু হু করে বাড়ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ। এক বছরে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে প্রায় ৪৪ শতাংশ। যার সুবাদে গোটা বিশ্বে বিদেশি বিনিয়োগের ক্রমতালিকায় দু’ধাপ উঠল দেশ। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের মোট অঙ্কের নিরিখে বিশ্বে ১৩ নম্বর স্থানে ভারত।

UNCTAD-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সব মিলিয়ে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে ৩৯ বিলিয়ন মার্কিন ডলারের। যা কিনা ২০২৪ সালে ছিল মাত্র ২৭.১ বিলিয়ন। যার অর্থ এই এক বছরে ভারতে বিদেশি বিনিয়োগের অঙ্কটা বেড়েছে প্রায় ৪৩.৬ শতাংশ। এই এক বছরে সারা বিশ্বের FDI বৃদ্ধির হার মাত্র ৬ শতাংশ সে হিসাবে ভারত অনেকটাই এগিয়ে। সার্বিক ভাবে বিদেশি সংস্থাগুলির মাধ্যমে বিনিয়োগের অঙ্কে ভারত রয়েছে বিশ্বের ১১তম স্থানে। ২০২৪ সালে ভারত ছিল ১৩ তম স্থানে।

Advertisement

বিদেশি বিনিয়োগের নিরিখে সেরা দেশগুলির তালিকা:
আমেরিকা ২৮৭ বিলিয়ন মার্কিন ডলার
সিঙ্গাপুর ১৫১ বিলিয়ন মার্কিন ডলার
হংকং ১১৬ বিলিয়ন মার্কিন ডলার
চিন ১০৫ বিলিয়ন মার্কিন ডলার
ব্রাজিল ৭৭ বিলিয়ন মার্কিন ডলার
ব্রিটেন ৭৫ বিলিয়ন মার্কিন ডলার
জার্মানি ৭৪ বিলিয়ন মার্কিন ডলার
কানাডা ৬৭ বিলিয়ন মার্কিন ডলার
আমিরশাহী ৪৮ বিলিয়ন মার্কিন ডলার
মেক্সিকো ৪১ বিলিয়ন মার্কিন ডলার
ভারত ৩৯ বিলিয়ন মার্কিন ডলার

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াতে শুরু থেকেই সচেষ্ট কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে একাধিক নীতি বদল করা হয়েছে। দেশে ইজ অফ ডুইং বিজনেস বাড়াতে সচেষ্ট হয়েছে কেন্দ্র ও একাধিক রাজ্যের সরকার। সবচেয়ে বড় যে বদল কেন্দ্র এনেছে, সেটা হল একাধিক সেক্টরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ১০০ শতাংশ পর্যন্ত করে দেওয়া। যার ফলে বিদেশি সংস্থাগুলির ভারতে বিনিয়োগে প্রতিবন্ধকতা কমেছে, বেড়েছে আগ্রহ।

তবে প্রদীপের নিচে অন্ধকারও রয়েছে। দেশে বিদেশি বিনিয়োগের অঙ্কটা ২০২০ সালের পর থেকে লাগাতার কমছিল। ২০২০ সালে যেখানে বিদেশি বিনিয়োগের অঙ্কটা ছিল ৬৪.১ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ২০২৪ সালে সেটা কমে দাঁড়ায় ২৭.১ বিলিয়ন। এ বছর যে বিনিয়োগ বেড়েছে, সেটাও সার্বিকভাবে গোটা দেশে নয়। মূলত অন্ধ্রপ্রদেশে অ্যালফাবেট ও হিনফ্রার দুই মেগা প্রজেক্টের জন্য। তাছাড়া বিদেশি বিনিয়োগের সঙ্গে পাল্লা দিয়ে দেশের সংস্থাগুলি বিনিয়োগ করছে না। বরং নামী ভারতীয় সংস্থাগুলিও বিদেশে বিনিয়োগের কথা ভাবছে। ২০২৪ সালে যেখানে ভারতীয় সংস্থাগুলির বিদেশে বিনিয়োগের পরিমাণ ছিল ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার, সেটা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৭ বিলিয়ন মার্কিন ডলার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.