সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নতির পথে এগোতে গেলে সৎ ভাবে কাজ করার সংস্কৃতি গড়ে তুলতে হবে, এমনটাই মনে করেন ইউনেস্কো প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি (Narayana Murthy)। সেই সঙ্গে দেশের নানা ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার, তা না হলে দেরির কারণেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। বিদেশমন্ত্রকের তরফে আয়োজিত একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন নারায়ণ মূর্তি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন পূরণ করতে হলে দেশবাসীকে আরও উদ্যোগী হতে হবে বলেই বার্তা দেন ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা তিনি বলেন, “ভারতের খুব কম সংখ্যক মানুষ তাঁদের কর্মক্ষেত্রে সৎভাবে কাজ করেন। তাঁদের কারণেই দেশের উন্নতি হচ্ছে। কিন্তু দেশের প্রতি ক্ষেত্রেই সৎভাবে কাজ করার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
[আরও পড়ুন: যোগীর বিরুদ্ধে বারবার ঘৃণাভাষণের মামলা, সাংবাদিককে ১ লক্ষ টাকা জরিমানা হাই কোর্টের]
ইনফোসিস প্রতিষ্ঠাতা বলেন, “১৯৪০ সালের পর থেকে ভারত ও চিনের জনসংখ্যা প্রায় সমান ছিল। কিন্তু সৎভাবে অলসতা দূর করে কাজ করেছেন চিনা নাগরিকরা। ফলে ভারতের চেয়ে ছয়গুণ বেশি বৃদ্ধি হয়েছে চিনের।” তাঁর মতে, ভারতীয় সমাজের নিচু স্তরে প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে। তার ফলেই ধাক্কা খাচ্ছে দেশের উন্নতি।
দেশের ভবিষ্যত গড়ে তুলতে যুবসমাজকেই হাল ধরতে আহ্বান জানান ইনফোসিসের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, “যুব সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ, আলস্যের সঙ্গে কাজ করবেন না। বাড়িতে থেকে কাজ করব, সপ্তাহে মাত্র তিনদিন অফিসে আসব, এরকম চিন্তাভাবনা দূর করতে হবে। একই সঙ্গে দুই সংস্থায় কাজ করার প্রবণতাও বাড়ছে। আমার অনুরোধ, এহেন ফাঁদে পা দেবেন না দেশের যুবসমাজ।”
[আরও পড়ুন: ‘পণ দেব না, চলে যান’, বিয়ের পিঁড়িতে বেঁকে বসলেন পাত্রী, ফেরালেন পাত্রপক্ষকে]
সর্বশেষ খবর
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ