সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্বিকভাবে কতটা খুশি ভারত? রাষ্ট্রসংঘের সমীক্ষা বলছে, খুশির দিক থেকে পাকিস্তান, বাংলাদেশ, ইরাকের মতো দেশগুলির থেকেও পিছিয়ে ভারত৷
হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও গোটা বিশ্বের সুখী রাষ্ট্রগুলির তালিকায় ১২২ নম্বরে স্থান পেয়েছে এই দেশ৷ শুধু তাই নয়, গতবারের থেকে চার ধাপ নেমে এই স্থানে পৌঁছেছে ভারত৷ ২০১৭-র ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে জায়গা করে নিয়েছে মোট ১৫৫টি দেশ৷ যার শীর্ষে রয়েছে নরওয়ে৷ গত বছর এক নম্বরে থাকা ডেনমার্ককে টপকে সবচেয়ে খুশি দেশে পরিণত হয়েছে নরওয়ে৷ আন্তর্জাতিক খুশির দিন উপলক্ষ্যে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷
[দেশের প্রথম ‘প্রাণী’ গঙ্গা নদী, জানাল আদালত]
কোনও দেশের জিডিপি, সামাজিক উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থা, উদারনৈতিক চিন্তাধারা, দুর্নীতির মতো বিষয়গুলির উপর নির্ভর করে তৈরি হয় সে দেশের সুখের মাপকাঠি৷ সেই তালিকায় ৭৯ ও ৮০ নম্বরে রয়েছে চীন ও পাকিস্তান৷ বাংলাদেশ ও ইরাকের স্থান যথাক্রমে ১১০ ও ১১৭-তে৷ ভারতের থেকে দু’ধাপ এগিয়ে ১২০ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা৷ গতবারের থেকে একধাপ নেমে ১৪ নম্বরে জায়গা করেছে আমেরিকা৷ এছাড়া নিউজিল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইজারল্যান্ডের মতো দেশগুলি প্রথম দশে স্থান পেয়েছে৷
[মন্ত্রীদের গাড়িতে লালবাতি নয়, ফরমান মুখ্যমন্ত্রী আদিত্যনাথের]
যদিও এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছে, পাকিস্তান, ইরাকের মতো অশান্ত, সন্ত্রাস বিধ্বস্ত দেশ কীভাবে খুশির দিক থেকে ভারতের চেয়েও এগিয়ে থাকতে পারে!
সর্বশেষ খবর
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?