সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক বছর কেটে গেলেও কমছে না করোনার প্রকোপ। টিকা তৈরি হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। ইতিমধ্যেই দেশে ছড়িয়েছে করোনার নয়া স্ট্রেনের আতঙ্ক। আর তার মধ্যেই ভারতে নতুন করে ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে টিকাকরণের মাঝেও বাড়ছে উদ্বেগ।
[আরও পড়ুন: নজরে চিন-পাকিস্তান, শত্রুশিবিরে হামলা চালাতে ভারতের হাতে আসছে ‘মার্কিন শিকারি’]
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৮৫৪ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। এর জেরে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হল ১ কোটি ১২ লক্ষ ৮৫ হাজার ৫৬১ জন। সবচেয়ে করুণ পরিস্থিতি মহারাষ্ট্রের। সেখানে সংক্রমণ বাড়ছে। গত কয়েকদিন ধরেই আবার দেশে বাড়ছিল অ্যাকটিভ কেস। এপর্যন্ত করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ২২৬ জন।
India reports 22,854 new COVID-19 cases, 18,100 recoveries, and 126 deaths in the last 24 hours
Total cases: 1,12,85,561
Total recoveries: 1,09,38,146
Active cases: 1,89,226
Death toll: 1,58,189 pic.twitter.com/tNU06VMT8p— ANI (@ANI) March 11, 2021
যদিও ভ্যাকসিন আসার পরও করোনা কেড়ে চলেছে বহু মানুষের প্রাণ। ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ১২৬ জনের। গতকাল যে সংখ্যাটা ছিল ১৩৩। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে দেশে প্রাণ গিয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ১৮৯ জনের। এসবের মধ্যেও কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। দেশে ১ কোটি ৯ লক্ষ ৩৮ হাজার ১৪৬ জন করোনা মুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে গত একদিনে সুস্থ ২০ হাজার ৬৫২ জন।
এদিকে, প্রথম পর্যায়ে নির্ধারিত গতির তুলনায় টিকাকরণ খানিকটা স্লথ হলেও দ্বিতীয় পর্যায়ে জোরকদমেই চলছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যেই ২ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তবে একইসঙ্গে করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। দেশকে দ্রুত করোনামুক্ত করে তোলার জন্য প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
[আরও পড়ুন: ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আছে ব্রিটেনের’, আজব যুক্তি শশী থারুরের]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের