সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, দেশজুড়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাসের দাপট। মহারাষ্ট্র, দিল্লি, কেরলের পাশাপাশি বাংলাতেও চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসও।
শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। যার মধ্যে শুরু বাংলাতেই সংক্রমিত ১৯৯ জন। চিন্তা বাড়িয়েছে পজিটিভিটি রেটও। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, দেশের ১৫৮টি জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার ১০ শতাংশ বা তারও বেশি। তার মধ্যে রয়েছে কলকাতা-সহ রাজ্যের পাঁচ জেলা। পাশাপাশি যে ১২০টি জেলায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৫ শতাংশ বা তার বেশি, তার মধ্যে বাংলার সাত জেলার নাম রয়েছে। এক মাস আগে যেখানে এ রাজ্যে করোনাশূন্য জেলা ছিল ১১, সেখানে ১২-১৯ এপ্রিলের রিপোর্টে তা কমে দাঁড়িয়েছে তিনে। দেশে হু হু করে বাড়ছে অ্যাকটিভ কেসও। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ হাজার ৫৫৬।
[আরও পড়ুন: আনন্দসন্ধ্যায় মুখোমুখি বিচারপতি গঙ্গোপাধ্যায় ও কুণাল ঘোষ, কথোপকথন নিয়ে জল্পনা]
বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের নয়া স্ট্রেনের কারণেই নতুন করে বাড়ছে সংক্রমণ। তবে হাসপাতালে ভরতির হার এখনও তুলনামূলক কম। কিন্তু তারই মধ্যে করোনা কেড়ে চলেছে প্রাণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসের বলি ৪২ জন। যার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে তিনজনের। কেরলে মারা গিয়েছেন ১০জন। দেশে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ৩১ হাজার ৩০০ জন।
এর মধ্যে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জোরকদমে চলছে টেস্টিং এবং টিকাকরণ। দেশজুড়ে এখনও পর্যন্ত ২২০.৬০ কোটি করোনার ডোজ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ‘NRC করতে দেব না, ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে’, রেড রোড থেকে হুঙ্কার মমতার]
সর্বশেষ খবর
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’