সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও পাকিস্তানের রাতের ঘুম কেড়ে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের দুরপাল্লার একটি নতুন সংস্করণের সফল উৎক্ষেপন করল ভারত৷ ডিআরডিও সুত্রে খবর, শনিবার, ওড়িশা উপকূলের ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ থেকে এই উৎক্ষেপণ করা হয়৷ ব্রহ্মস মিসাইলের এই অত্যাধুনিক সংস্করণটি প্রায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত নিখুঁত ভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম৷ কয়েকদিন আগেই ‘এরো ইন্ডিয়া ২০১৭’-এ মিসাইলটির কথা জানিয়েছিলেন ডিআরডিও প্রধান, এস ক্রিস্টোফার৷ তিনি আরও বলেন, ৮০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ব্রহ্মসের আরেকটি সংকরণ তৈরি করা হচ্ছে৷ ‘মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম’ (এমটিসিআর)-এ প্রবেশ করার পর এই প্রথমবার দূরপাল্লার মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত৷
(চরমে লালফৌজের যুদ্ধপ্রস্তুতি, নিশানায় আমেরিকা)
এই সফল উৎক্ষেপণের পর মিসাইলটির নির্মাণকারী সংস্থা ব্রহ্মস এরোস্পেস-এর সিইও সুধীর মিশ্র জানিয়েছেন, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মসের এই নতুন সংস্করণটি ভারতীয় স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনাকে আরও ঘাতক করে তুলবে৷ এছাড়াও শত্রুর এলাকায় গভীরে হামলা চালাতেও সক্ষম হবে ভারতীয় সেনা৷ ইতিমধ্যে, ভারতীয় স্থলসেনা ও নৌসেনার হাতে রয়েছে ২৯০ কিলোমিটার পর্যন্ত হামলা চালানোয় সক্ষম ব্রহ্মস মিসাইল৷ আগামী মাসেই বায়ুসেনার অত্যাধুনিক Su-30 MKI যুদ্ধবিমান থেকে ব্রহ্মস মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে ভারত৷ ওই পরীক্ষা সফল হলে পাকিস্তান ও চিনের গভীরে ‘সার্জিকাল স্ট্রাইক’ চালাতে সক্ষম হবে ভারতের যুদ্ধবিমানগুলি৷
(মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়)
(মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়)
সর্বশেষ খবর
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের
-
এবার অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির! রুখল বিএসএফ
-
লাথি খেয়ে কচুবনে, বাড়ি দখলের অভিযোগে এবার ডিম খেলেন জয়প্রকাশ
-
‘চুপ থাকব না শেষ দেখে ছাড়ব’, বিবাহবিচ্ছেদ মামলায় স্বামী-শ্বশুরের জোড়া আইনি নোটিসকে চ্যালেঞ্জ সেলিনার
-
৩০০ টাকা রোজ মাইনের চাকুরে থেকে কোটিপতি, উল্কাগতিতে উত্থান সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে ধৃত পরিতোষের