সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন-পাকিস্তানকে নজরে রেখে বায়ুসেনাকে আরও ঘাতক করে তুলছে ভারত৷ সূত্রের খবর, বায়ুসেনার শক্তি বাড়িয়ে তুলতে আরও ৩৬টি রাফালে যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ২০১৯ সালে ফ্রান্সের সঙ্গে এই বিমান কেনার চুক্তি স্বাক্ষর করতে পারে ভারত৷ ইতিমধ্যেই ৩৬টি রাফালে কেনা হয়ে গিয়েছে৷ ২০১৯-এ প্রস্তাবিত ৩৬টি বিমান কেনা হয়ে গেলে ভারতীয় বায়ুসেনাকে অন্তরীক্ষে হারানো কার্যত অসম্ভব হয়ে পড়বে শত্রুদের পক্ষে৷
যুদ্ধের প্রস্তুতি! আগেভাগেই দেশে আসছে রাফালে ফাইটার জেট!
ফ্রান্সের সঙ্গে এই চুক্তি নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা চলছিল ভারতের৷ শেষমেশ গতবছর উরি হামলার ঠিক পরেই ফাইটার জেট কেনার চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রী৷ অত্যাধুনিক এই জেটগুলি সেনার অস্ত্রভাণ্ডারে যোগ হলে সেনার ধার ও ভার কয়েক গুণ বেড়ে যাবে৷ তবে সেগুলি আসতে কিছুটা সময় লাগার কথা৷
যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত
প্রতিরক্ষা মন্ত্রকের লক্ষ্য, যদি আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে ভারতীয় সেনার হাতে যেন সবরকমের অস্ত্র মজুত থাকে৷ আর তাই রাফালেগুলি তাড়াতাড়ি দেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর৷
তাইওয়ানের জলসীমায় চিনা রণতরী, যুদ্ধের দামামা দক্ষিণ চিন সাগরে
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১