Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে ভারত

এদেশে নৈতিকতার মান লজ্জাজনক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ১৩:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ১৩:৩০

options
link
‘ঘুষখোর’ দেশের তালিকায় শীর্ষে ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনক্রেডিবল ইন্ডিয়া৷ মেরা ভারত মহান৷ চতুর্দিকে ঢাক-ঢোল পিটিয়ে মহানতার গুণগান করলেও এদেশে নৈতিকতার মান লজ্জাজনক৷ সম্প্রতি, এক সমীক্ষায় জানা গিয়েছে, সরকারি পরিষেবার পাওয়ার ক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ ভারতীয়কে ‘ঘুষ’ দিতে হয়৷

(নয়া চুক্তিতে ১২টি মাইন বিধ্বংসী জাহাজ আসছে ভারতের হাতে)

সম্প্রতি, এশিয়া প্যাসিফিকের দেশগুলিতে এক সমীক্ষা চালিয়েছিল ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ নামের একটি দুর্নীতি বিরোধী সংগঠন৷ সেই সমীক্ষায় জানা গিয়েছে, প্রায় ৬৯ শতাংশ ভারতীয় কোনও না কোনও সময় ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন৷ এই তালিকায় দ্বিতীয় ভিয়েতনাম, তারপর রয়েছে পাকিস্তান ও চিন৷ তালিকায় সব থেকে নিচে রয়েছে জাপান৷ মাত্র ০.২ শতাংশ নিয়ে তালিকায় সর্বনিম্ন স্থানে রয়েছে জাপান৷

Advertisement

(‘নেকেড’ কতটা ঝড় তোলে তার অপেক্ষায় আছি:  ঋতাভরী)

এশিয়া প্যাসিফিকের ১৬টি দেশ জোড়া এই সমীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন প্রায় ২০,০০০ জন৷ এই সমীক্ষায় জানা গিয়েছে, পুলিশ বিভাগ হচ্ছে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত৷ সমীক্ষার পর ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’-এর কর্তা জোস উগাজ সংশ্লিষ্ট দেশের সরকারের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেছেন৷

শিশু নিগ্রহে এবার কাটা হবে যৌনাঙ্গ

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.