সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেদবহুল সেনা অফিসার ও জওয়ানদের নিয়ে চরম অস্বস্তিতে সেনাবাহিনী৷ প্রশাসনের শীর্ষস্তরের কূটনীতিকদের কটাক্ষের জেরে অফিসারদের মেদ বাহুল্য নিয়ন্ত্রণে আনতে তৎপর হল সেনা কর্তৃপক্ষ৷ মেদবহুল জওয়ান ও অফিসারদের শরীর আমজনতার হাসির খোরাক হয়ে উঠেছে৷ উর্দি পরা শরীরও ঢাকতে পারছে না মেদের আধিক্য৷ সমস্যার দ্রূত সমাধান করতে ৮ আগস্ট এক নির্দেশিকা জারি করেছে সেনা কর্তৃপক্ষ৷ তাতে বলা হয়েছে, অতিরিক্ত মেদের কারণে যেমন যুদ্ধক্ষেত্রে সমস্যা হতে পারে, তেমনই শরীরে সহজেই নানা রোগ বাসা বাঁধতে পারে৷ আয়ুও হ্রাস পেতে পারে৷ মাত্রাতিরিক্ত মেদের কারণে উর্দি পরিহিত অফিসাররা জনসমক্ষেই হাসির খোরাক হচ্ছে৷ অবিলম্বে এই মেদ কমাতে জরুরি ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে৷
সেনা কর্তৃপক্ষ তার নির্দেশে জানিয়েছে, যে সব জওয়ান ও অফিসারদের অতিরিক্ত মেদ রয়েছে তাঁদের মেদ বৃদ্ধির বার্ষিক মূল্যায়ন হবে৷ প্রতি বছর তাঁদের শারীরিক পরীক্ষা দিতে হবে৷ মূল্যায়ন ফাইলে তাঁদের সাম্প্রতিক ছবি রাখা হবে৷ এর পরেও শরীরে বাড়তি মেদ এবং ওজন ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে৷ ওজন কমাতে ব্যর্থ হলে ওই সব অফিসার ও জওয়ানদের বিদেশে নিয়োগ করা হবে না৷ দেশের প্রথম সারির কোনও শহরে বদলি ও পুনর্বহালের জন্যও বিবেচিত হবেন না তাঁরা৷ এমনকী ওই সব অফিসার ও জওয়ানদের সার্ভিস বুকেও সেই তথ্য নথিবদ্ধ করা হবে৷ উদ্যোগটি নিয়েছেন স্বয়ং সেনাপ্রধান দলবীর সিং সুহাগ৷
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট