সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সময় অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের পাশাপাশি চিতাবাঘের মল-মূত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভারতীয় সেনা জওয়ানরা৷ বুধবার এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন নাগরাকোটা কর্পসের প্রাক্তন কমান্ডো লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র নিম্বরকর৷
[‘অরুণ জেটলির সঙ্গে বৈঠকের পর দেশ ছেড়েছি’, ব্রিটেনে বিস্ফোরক মালিয়া]
তখনও উরি হামলার ঘা দগদগে প্রতিটি ভারতীয়র মনে৷ প্রতিশোধ স্পৃহায় ছটপট করছেন দেশবাসী৷ এমতাবস্থায় ২৯ সেপ্টেম্বর সকালে একটি অপ্রত্যাশিত সুখবর শোনান ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং৷ জানান, অমাবস্যার রাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে এসেছেন ভারতীয় স্পেশ্যাল ফোর্সের প্যারা কমান্ডোরা৷ এই খবর ছড়িয়ে পড়তেই চড়েছে বিতর্ক৷ বেড়েছে অভিযোগ, পালটা অভিযোগের পর্ব৷
সেই সময় জম্মু-কাশ্মীরের নওশেরা সেক্টরে ব্রিগেডিয়ার কমান্ডার হিসাবে নেতৃত্ব দিতেন লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র নিম্বরকর৷ বুধবার একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি৷ সার্জিক্যাল স্ট্রাইকে অসামান্য অবদানের জন্য তিনি পান বাজিরাও পেশোয়া প্রতিষ্ঠান পুরস্কার৷ সেখানেই এমন চাঞ্চল্যকর দাবি করেন লেফটেন্যান্ট জেনারেল৷ বলেন, উপত্যকায় কাজের সুবাদে তাঁরা লক্ষ্য করেন যে, চিতাবাঘকে প্রচণ্ড ভয় পায় কুকুর৷ এমনকি আশপাশে চিতার মল-মূত্রের গন্ধ পেলেও ধারে কাছে ঘেঁষে না কুকুররা৷ ফলে, সার্জিক্যাল স্ট্রাইকের গোপনীয়তা বজায় রাখতে সেই চিতার মল-মূত্রকেই কাজে লাগান তাঁরা৷ জঙ্গি অভিযানের সময় জঙ্গলের মধ্যে কুকুরের চিৎকার বন্ধ করতে চিতা বাঘের মল-মূত্র সঙ্গে করে নিয়ে যান ভারতীয় জওয়ানরা৷
[রাফালে দিয়েই ঘায়েল করা হবে শত্রুদের: বায়ুসেনা প্রধান]
প্রাক্তন এই সেনাপ্রধান জানান, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর তাঁদের নির্দেশ দেন যে, এক সপ্তাহের মধ্যে অভিযান চালাতে হবে৷ ২৯ সেপ্টেম্বর অমাবস্যা হওয়ায় ওই রাতকেই অভিযানের যোগ্য সময় হিসাবে বেছে নেয় ভারতীয় সেনা৷ ভোররাত সাড়ে তিনটে নাগাদ সীমান্ত পেড়িয়ে প্রবেশ করা হয় পাক অধিকৃত কাশ্মীরে৷ এরপর অব্যর্থ লক্ষ্যে ধ্বংস করা হয় পরপর জঙ্গি লঞ্চ প্যাডগুলিকে৷
সর্বশেষ খবর
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের
-
প্রায় গোটা পাহাড় ভেঙেছে রিম্বিতে! ধসে বিধ্বস্ত উত্তর সিকিমে বন্ধ বহু রাস্তা