Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের

'কন্ডোম, কনট্রাসেপ্টিভ করমুক্ত হলে স্যানিটারি ন্যাপকিন নয় কেন?'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ০৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০১৭, ০৫:৪৭

options
link
করমুক্ত হোক স্যানিটারি ন্যাপকিন, আর্জি মহিলা সাংসদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মহিলা স্বাস্থ্যরক্ষা নিয়ে হাজারও কর্মসূচি৷ সরকারি ও বেসরকারি দুই স্তরেই এ নিয়ে নানা চিন্তাভাবনা৷ অথচ এখনও এ দেশে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন করমুক্ত নয়৷ অথচ কন্ডোম ও কন্ট্রাসেপটিভকে এই আওতায় রেখেছে সরকার৷ মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই স্যানিটারি ন্যাপকিনকে করমুক্ত করার আর্জি জানালেন মহিলা সাংসদ সুস্মিতা দেব৷

petetion_webসম্প্রতি এ ব্যাপারে অনলাইনে একটি সই সংগ্রহ ক্যাম্পেন শুরু করেছেন তিনি৷ জিএসটি বিল পেশ হওয়ার আগেই এই সমস্ত সই সমত আবেদনটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হাতে তুলে দিতে চান সুস্মিতা৷ তাঁর দাবি, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার মহিলাদের কাছে প্রয়োজনীয়তা৷ কোনও বিলাসিতা নয়৷ এমন একটি শারীরিক প্রক্রিয়া যার উপর মহিলাদের কোনও নিয়ন্ত্রণ নেই৷ অথচ কয়েক দশক ধরে এই ন্যাপকিনের জন্য নির্ধারিত কর তাদের দিতে হয়৷ বিভিন্ন রাজ্যে এই করের পরিমাণ আলাদা৷ তবে মোটামুটি তা ১২-১৪ শতাংশ৷  দেশের ৭০ শতাংশ মহিলা আজও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না৷ তার পিছনে যেমন সংস্কার রয়েছে তেমনই আছে এই দামের দিকটিও৷ কন্ডোম ও কন্ট্রাসেপটিভ নিয়ে যে হারে প্রচার চলে, একই প্রচার অভিযান ন্যাপকিন নিয়ে চলা উচিত বলেও মনে করেন তিনি৷ তাঁর মতে, সব শ্রেণির মহিলাদের মধ্যে এর ব্যবহার বাড়াতে গেলে, অবশ্য তা করমুক্ত করা উচিত৷  পিরিয়ডস নিয়ে এমনিতেই মহিলাদের নানা ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়৷ তার উপর এই করের বোঝা কোনওরকম বাঞ্ছনীয় নয় বলেই দাবি ওই সাংসদের৷ যদি এই পদক্ষেপ নেওয়া যায়, তবে মধ্য ও নিম্নবিত্ত পরিবারেও ন্যাপকিন ব্যবহারের প্রচলন বাড়বে বলেই অভিমত তাঁর৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যে প্রায় ৮৩ হাজার মানুষ তাঁর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন৷ প্রস্তাবিত জিওসটিতেও ন্যাপকিনকে করযুক্ত রাখা হবে বলেই জানা যাচ্ছে৷ তাই তার আগেই তাঁর আর্জি অর্থমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান সুস্মিতা৷ তাঁর মতে সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের মতোই অর্থপূর্ণ হয়ে উঠবে এই পদক্ষেপ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

petetion-2_web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.