সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুবিধা করতে গিয়ে মহিলাদের অসুবিধার মধ্যেই ফেলে দিল সরকার? সাম্প্রতিক ঘটনাবলী অন্তত সেরকম ইঙ্গিতই দিচ্ছে৷ স্বনির্ভর মহিলারাও আর পায়ের নিচে জমি পাচ্ছেন না৷ মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়তেই মহিলাদের চাকরি দেওয়াও কমিয়ে দিয়েছে বিভিন্ন সংস্থা৷ ফলে একরকম বিপাকেই পড়তে হচ্ছে তাঁদের৷
[ অন্তঃসত্ত্বা স্ত্রীকে হেনস্তার জেরে মৃত্যু গর্ভস্থ ভ্রূণের, গ্রেপ্তার আইনজীবী ]
এর আগে ১২ সপ্তাহ মাতৃত্বকালীন সবেতন ছুটি পেতেন মহিলারা৷ গতবছর তা বাড়িয়ে ২৬ সপ্তাহ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র৷ মন্ত্রিসভায় সে বিল পেশ করা হয় ও অনুমোদনও পায়৷ ফলে এবার থেকে সংগঠিত ক্ষেত্রে মহিলা কর্মচারীদের এই সময়সীমা পর্যন্ত ছুটি দিতে বাধ্য থাকবে সংস্থাগুলি৷ কিন্তু এই নিয়ম উলটে বিপাকে ফেলছে মহিলাদের৷ জানা যাচ্ছে, সবেতন ছুটির নিয়ম এড়াতে মহিলাদের নিয়োগের ক্ষেত্রেই অনীহা প্রকাশ করছে বিভিন্ন সংস্থা৷ অর্থাৎ যে সমস্ত মহিলাদের নিয়োগের ক্ষেত্রে এই সম্ভাবনা আসন্নপ্রায়, সেখানে যে কোনও অজুহাতে তাঁদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে৷ এমনকী পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও৷ সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, ১.৮ মিলিয়ন বা ১৮ লক্ষ মহিলা এই ছুটির ফলে উপকৃত হবেন৷ কিন্তু কর্পোরেট এই কৌশলের জন্য প্রায় ১২ মিলিয়ন বা ১ কোটিরও বেশি মহিলার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল৷
[ ভাষা বাঁচতে এবার সরকারি কাজে বাধ্যতামূলক পাঞ্জাবি, নির্দেশ সিধুর ]
সামাজিক বৈষম্য ঘুচিয়ে এই সময়ে মহিলারা অনেকটাই স্বনির্ভর৷ বিভিন্ন সংস্থায় মহিলাদের নিয়োগের ক্ষেত্রে জোরও দেওয়া হয়৷ সংস্থায় পুরুষ ও মহিলা কর্মীর আনুপাতিক হার ঠিক রাখার দিকেও নজর রাখে কর্তৃপক্ষ৷ কিন্তু ২৬ সপ্তাহ সবেতন ছুটি দিতে নারাজ বহু সংস্থাই৷ কৌশলে তাই বিবাহিত মহিলাদের চাকরি না দেওয়ারই সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাগুলি৷ তার জেরেই এই ক্ষতি হতে পারে৷ যদিও এক্ষেত্রে সরাসরি এই নিয়মকে কখনওই কাঠগড়ায় তোলা হচ্ছে না৷ যে কোনও অজুহাতেই তাঁদের ফেরানো হচ্ছে৷ ফলে সরাসরি অভিযোগ জানানোরও কোনও জায়গা থাকছে না৷ আবার অনেক ক্ষেত্রে পারিবারিক দায়বদ্ধতাকে সামনে এনে তাঁদের প্রমোশনও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ৷ অর্থাৎ যেনতেন প্রকারেণ মহিলাদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে বলেই এই সমীক্ষায় স্পষ্ট৷
সর্বশেষ খবর
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়