সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিচ্ছে ভারতীয় রেল৷ অর্থাৎ এবার থেকে অনলাইনে টিকিট সংরক্ষণের ক্ষেত্রে তালিকায় পুরুষ এবং মহিলার পাশাপাশি থাকবে রূপান্তরকামীদের জন্য আলাদা বিভাগও৷
ভারতীয় রেলে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন দিল্লিরই এক আইনজীবী জামশেদ আনসারি৷ রেলমন্ত্রকের বিরুদ্ধে তিনি ১৪, ১৫, ১৯, এবং ২১ নম্বর ধারা অবমাননার অভিযোগ তোলেন৷ তাঁর দাবি, রূপান্তরকামীদের জন্য ট্রেনে বিশেষ কামরা এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা নেই৷ গত ফেব্রুয়ারিতে ওই আইনজীবীকে প্রস্তাবটি রেলমন্ত্রকের সামনে রাখার নির্দেশ দেয় হাই কোর্ট৷ তারই ফলস্বরূপ আইআরসিটিসি-তে যুক্ত হল এই নয়া নির্দেশিকা৷
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সংবিধানের ধারা মেনে রূপান্তরকামী, বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয়৷ সেই মতো রূপান্তরকামীদেরও তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তিকরণে সম্মতি দিয়েছে রেলমন্ত্রক৷ এক্ষেত্রে সব ধরনের রূপান্তরকামীদেরই পুরো ভাড়া দিয়ে ট্রেন যাত্রা করতে হবে৷ টিকিট সংরক্ষণ ও বাতিলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১