Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Indian Railways

টিকিট বাতিলে আর ফেরত মিলবে না অর্থ! কড়া নিয়ম জারির পথে রেল, চার্ট তৈরিতেও আসছে বদল

Ticket Cancellation Rules: ই-টিকিট বাতিলের ক্ষেত্রে আর আলাদা করে টিকিট ডিপোজিট ফাইল করার প্রয়োজন থাকবে না। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা হচ্ছে। এর ফলে রিফান্ডের টাকা সরাসরি যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এ ছাড়া, এখন যাত্রীরা যে কোনও স্টেশন কাউন্টার থেকেই টিকিট বাতিল করতে পারবেন। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে বেশি রিফান্ড মিলবে, এক্ষেত্রে ন্যূনতম চার্জ কাটা হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৫:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৫:০০

options
link
টিকিট বাতিলে আর ফেরত মিলবে না অর্থ! কড়া নিয়ম জারির পথে রেল, চার্ট তৈরিতেও আসছে বদল zoom
একগুচ্ছ নতুন নিয়ম আনছে রেল। প্রতীকী ছবি।
Advertisement

টিকট বাতিলে আর ফেরত মিলবে না অর্থ। এবার কড়া নিয়ম আনতে চলেছে রেল। একইসঙ্গে রেল নেটওয়ার্কের আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নের উদ্যোগ হিসাবে শীঘ্রই প্রায় পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কারের ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এই সংস্কারের অন্যতম পদক্ষেপ হিসাবে জানানো হয়েছে, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টারও কম সময় আগে যদি কোনও নিশ্চিত টিকিট বাতিল করা হয়, তবে সেই টিকিটের জন্য আর কোনও অর্থ ফেরত মিলবে না। এই পদক্ষেপের জেরে, টিকিট বাতিলের নিয়ম আরও কঠিন করা, সংরক্ষণ বা রিজার্ভেশন ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি করা এবং শেষ মুহূর্তে টিকিট বাতিলের প্রবণতা কমানো সম্ভব হবে, আশা রেলমন্ত্রকের। পাশাপাশি, দূরপাল্লার বিভিন্ন ট্রেনে চার্ট তৈরির সময়সীমায় বড় বদল আনতে চলেছে রেল। আগে ট্রেন ছাড়ার মাত্র চার ঘণ্টা আগে চার্ট তৈরি হত। কিন্তু এখন তা বাড়িয়ে ৯ থেকে ১৮ ঘণ্টা আগে করা হবে। ফলে যাত্রীদের টিকিট কনফার্ম না হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য বেশি সময় পাওয়া যাবে।

Advertisement

ই-টিকিট বাতিলের ক্ষেত্রে আর আলাদা করে টিকিট ডিপোজিট ফাইল করার প্রয়োজন থাকবে না। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা হচ্ছে। এর ফলে রিফান্ডের টাকা সরাসরি যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এ ছাড়া, এখন যাত্রীরা যে কোনও স্টেশন কাউন্টার থেকেই টিকিট বাতিল করতে পারবেন। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে কনফার্ম টিকিট বাতিল করলে বেশি রিফান্ড মিলবে, এক্ষেত্রে ন্যূনতম চার্জ কাটা হবে। ৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ, ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ ভাড়া কাটা হবে। তবে ৮ ঘণ্টার কম সময় আগে বাতিল করলে কোনও ফেরত পাওয়া যাবে না। অন্যদিকে আবার, যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগ পর্যন্ত তাদের ‘বোর্ডিং স্টেশন’ পরিবর্তন করতে পারবেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.