সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীদের জন্য খুশির খবর। এবার আরও কম খরচেই রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে সফর করতে পারবেন যাত্রীরা। কারণ সব ঠিকঠাক থাকলে ভাড়া কমতে পারে এই সব ট্রেনগুলির।
রেলমন্ত্রক সূত্রের খবর, বর্তমান ফ্লেক্সি-ফেয়ার সিস্টেম অনুযায়ী মোট টিকিটের মাত্র ১০ শতাংশ সাধারণ দামে বিক্রি করা হয়। ফলে সব ধরনের যাত্রীরা এই সব দামি ট্রেনে সফর এড়িয়েই চলেন। ফলে ট্রেনের বেশ কিছু আসন ফাঁকাই থেকে যায়। শোনা যাচ্ছে সে কারণেই, ফ্লেক্সি-ফেয়ার সিস্টেমে পরিবর্তন আনার কথা ভাবছে ভারতীয় রেল। ১০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ টিকিটই সাধারণ মূল্যে বিক্রি করা হবে। আর তাতেই রাজধানী, দুরন্তের ভাড়া কমবে। এক রেল আধিকারিক জানিয়েছেন, রেলমন্ত্রী সুরেশ প্রভু ইতিমধ্যেই রাজধানী, দুরন্ত ও বেশ কয়েকটি শতাব্দী এক্সপ্রেসের ফ্লেক্সি-ফেয়ার সিস্টেম খতিয়ে দেখেছেন। ট্রেনের আসন ফাঁকা থেকে যাওয়ায় রেলের লাভ কমে যাচ্ছিল। তাই তাতে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। এই সিস্টেমে এখনও পর্যন্ত ২৬০ কোটি টাকা রেলের ঘরে ঢুকেছে। তবে ট্রেনের আসন ভর্তি হলে, অর্থাৎ রাজধানী, দুরন্ত এবং শতাব্দীতে যাত্রী সংখ্যা বাড়লে রেলও উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ভাড়া কমলে যাত্রীরা স্বচ্ছন্দ্যে টিকিট কাটতে বলে আশা রেলের। যদিও রেলমন্ত্রকের তরফে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
[একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? এখনই বন্ধ না করলে বিপদে পড়বেন!]
এদিকে, সোমবার শিয়ালদা-রাজধানী ট্রেনে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন যাত্রী। তার জেরেই রেলের সঙ্গে সংশ্লিষ্ট কেটারিং সংস্থার চুক্তি বাতিল করা হল। বুধবার সংসদে এ কথা ঘোষণা করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
[উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পর আরও ৪ রাজ্যে বন্ধ বেআইনি কসাইখানা]
সর্বশেষ খবর
-
তদন্ত না করে ছাড় নয়, এনকাউন্টার নিয়ে সুপ্রিম নির্দেশিকা কী?
-
শব্দদূষণে বিপত্তি! ইংল্যান্ড ম্যাচের আগে হোটেল ছাড়তে বাধ্য হল হালান্ডের নরওয়ে
-
তান্ত্রিকের ‘যৌন লালসা’র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা
-
খুদে ভক্তের ছবির আবদার না মিটিয়েই সটান গাড়িতে, ‘নির্দয়’ সোনাক্ষীর ভিডিও ভাইরাল
-
দু’মাসের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির