সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে ডাবল ডেকার ট্রেনের জমানা শেষ হয়ে গিয়েছে৷ এমনটাই হয়তো মনে করেছিলেন যাত্রীরা৷ কিন্তু চলতি বছর বাজেটে ঘোষণা করা হয়েছিল, শীঘ্রই ফিরবে প্রায় লুপ্ত হয়ে যাওয়া এই ট্রেন৷ সেই ঘোষণাই এবার বাস্তবায়িত হতে চলেছে৷ যাত্রীদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করছে ভারতীয় রেল৷ চলতি বছর জুলাইতেই যাত্রা শুরু করতে চলেছে ডাবল-ডেকার এসি এক্সপ্রেস ট্রেন ‘উদয়’৷ অর্থাৎ এবার থেকে রাতভর যাত্রার ক্ষেত্রে আরও উন্নত মানের পরিষেবা পাবেন যাত্রীরা৷ আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল অন্যান্য মেল ট্রেন বা এক্সপ্রেসের এসি থ্রি টিয়ারের থেকেও কম ভাড়ায় এই ট্রেনে সফর করতে পারবেন যাত্রীরা৷
[বিশ্ব মঞ্চে সোনা জিতে নজির ১০১ বছরের ভারতীয় বৃদ্ধার]
রাতভর সফর৷ তবে ট্রেনে শোয়ার জন্য বন্দোবস্ত থাকছে না৷ যদিও বিলাসবহুল চেয়ারকারেও রাত কাটানোর কোনও অসুবিধা হবে না বলেই জানানো হয়েছে৷ ১২০টি আসন বিশিষ্ট এসি কোচে খাবার, চা, ঠান্ডা পানীয়ের জন্য প্যান্ট্রির উপর নির্ভর করতে হবে না৷ থাকছে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন৷ এছাড়াও উদয় এক্সপ্রেসের প্রতিটি কোচে বিনোদনের জন্য থাকছে বিশাল এলইডি স্ক্রিন এবং ওয়াই-ফাই স্পিকার সিস্টেম৷ আকর্ষণীয় ইন্টিরিয়র-সহ প্রতিটি কোচে বায়ো-টয়লেটের সুবন্দোবস্তও থাকছে৷ ১১০ কিলোমিটার গতিতে ছুটবে এই ট্রেন৷
[8৫-এ পা শচীনের, জন্মদিনে রইল মাস্টার ব্লাস্টারের কিছু অজানা তথ্য]
রেলের তরফে এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ট্রেন দোতলা হওয়ায় সাধারণ ট্রেনের তুলনায় ৪০ শতাংশ বেশি যাত্রী একসঙ্গে সফর করতে পারবেন৷ ফলে অন্য দূরপাল্লার ট্রেনের ভিড় এড়ানো অনেকটাই সম্ভব হবে বলে মনে করা হচ্ছে৷ আর সেই কারণেই ব্যস্ততম রুটে চালানো হবে এই এক্সপ্রেস৷ দিল্লি-লখনউয়ের মতো ব্যস্ত ও জনপ্রিয় রুটেই আপাতত চলবে দোতলা ট্রেনটি৷ চলতি বছর বাজেটেই উদয় এক্সপ্রেসের কথা ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷
[পাকিস্তানের সুনাম করলে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি বিজয়বর্গীয়র]
সর্বশেষ খবর
-
৩ মিনিট ১২ সেকেন্ড অপেক্ষাতেই পেনাল্টি মিস এমবাপের! তিতিবিরক্ত দেশঁ, ফুঁসে উঠলেন হালান্ডও
-
সারাদিন ফোনে মুখ গুঁজে বাড়ছে ডার্ক সার্কেল? দু’সপ্তাহেই ‘ভ্যানিশ’ হবে পাঁচ ঘরোয়া উপায়ে
-
সোমেই লাগু গুন্ডাদমন, ‘সামশেরগঞ্জ, ধুলিয়ান আর হবে না’, বহরমপুরে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর
-
নকল ডিগ্রি, জাল শংসাপত্র! শিক্ষায় ‘কঙ্কালসার’ বিহারে চাকরি যাচ্ছে ৩ হাজার শিক্ষকের
-
মায়েরা সব পারে… ফুসফুসের রোগে শয্যাশায়ী ছেলে, হাতে নোট লিখে জেইই পরীক্ষা পাশ করালেন মা!