Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

কাশ্মীরে দুর্ঘটনার কবলে সেনা ট্রাক, উদ্ধারে এগিয়ে এলেন স্থানীয়রা

দেখুন সেই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৭, ১৬:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৭, ১৬:০৬

options
link
কাশ্মীরে দুর্ঘটনার কবলে সেনা ট্রাক, উদ্ধারে এগিয়ে এলেন স্থানীয়রা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাস  ধরে উত্তপ্ত  জম্মু-কাশ্মীর। বারংবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে সেনা জওয়ানরা। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ধিকিধিকি করে জ্বলছে আগুন। কিন্তু এর মধ্যে সামনে এল এক মানবিকতার ছবি। সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়েছিল জওয়ানদের একটি গাড়ি। আহত হয়েছিলেন বেশ কয়েকজন সেনা জওয়ান। আর তাঁদের বাঁচাতে সবার আগে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

[প্রয়াত সুলতানের নামে সিবিআইয়ের নোটিস, ক্ষুব্ধ মমতা]

বদগাঁও জেলাতে দুর্ঘটনার কবলে পড়েছিল সেনার ওই ট্রাকটি। গাড়িতে ছিলেন বেশ কয়েকজন জওয়ান। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই ঘটে দুর্ঘটনাটি। এরপরই খবর পেয়ে ছুটে আসেন সাধারণ মানুষ। তাঁরাই আহত জওয়ানদের গাড়ি থেকে বের করেন। প্রাথমিক শুশ্রুষার দায়িত্ব বুঝেছেন ভূমিপুত্ররা। পরে আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সামনে এসেছে সেই ঘটনার ভিডিও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, নাম জড়াল প্রাক্তন কেকেআর ক্রিকেটারের]

দেখুন সেই ভিডিও:

এই প্রথম নয়, গত বছরও যখন সেনা এবং কাশ্মীরি যুবকদের মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল, তখনই পরিমপোরা-পান্থা চৌক এলাকার লসজানে দুর্ঘটনা কবলে পড়েছিল একটি সেনা ট্রাক। সেবারও আহত জওয়ানদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয়রা।

[ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চিনা প্রেসিডেন্ট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.