মধ্যপ্রদেশের খারগোন জেলার বাড়ি গ্রাম৷ ছোট্ট গ্রামটি যতটা ছোট, ঠিক ততটাই রহস্যজনক৷ গ্রামে আড়াই হাজার মানুষের বাস৷ কিন্তু অদ্ভুত ঘটনা কি জানেন? আত্মহত্যার কারণে গ্রামের লোক সংখ্যা দিনে দিনে কমছে৷
সারা দেশে এমনকী সারা বিশ্বে অনেকেই বিভিন্ন কারণে আত্মহননের পথ বেছে নেন৷ কিন্তু এই গ্রামের ঘটনাটা একটু অন্যরকম৷ গত ২০ বছরে সাড়ে তিনশোরও বেশি মানুষ আত্মহত্যা করেছেন এখানে৷ কোনও কারণ ছাড়াই অনেকে নিজেরা মৃত্যুকে বেছে নিয়েছেন৷ মাত্রাটা চরমে পৌঁছেছে চলতি বছর৷ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আত্মহত্যার সংখ্যা ছিল ৮০! যাকে মোটেই স্বাভাবিক বলা যায় না৷ ৩২০ টি পরিবারের মধ্যে এমন একটিও পরিবার নেই যেখানে কেউ না কেউ আত্মহত্যা করেননি৷ মর্মান্তিক ঘটনা ঘটেছে গ্রাম প্রধান রাজেন্দ্র সিসোদিয়ার সঙ্গেও৷ গ্রামের মধ্যে একটি গাছ থেকে তাঁরই তুতো ভাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন গ্রামবাসীরা৷ ছেলেকে হারানোর শোকে আত্মহত্যার পথ বেছে নেন তাঁর বাবা-মাও৷ এই ঘটনার পরই গ্রাম প্রধানের পদ ছেড়ে দেন সিসোদিয়া৷ তাঁর বিশ্বাস, গ্রামের কোনও অশরীরী বা অশুভ-শক্তি এসব ঘটাচ্ছে৷ ক্রমাগত মানুষকে প্রাণ হননের পথ বেছে নিতে বাধ্য করছে এই কু-শক্তি৷ কারণ অনেক চেষ্টা করেও আত্মহত্যা আটকাতে পারেননি গ্রামবাসীরা৷
বিজ্ঞানীদের মতে কৃষকরা জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার ফলেই মানুষের আত্মহত্যার প্রবণতা বাড়ছে৷ কিন্তু সরকারিভাবে এর কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি৷
শুধু বাড়িই নয়, এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে কানাডা আটাওয়াপিসক্যাট সম্প্রদায়ের মানুষও৷ গত বছর সেপ্টেম্বর থেকে সেখানে আত্মহত্যা করেছেন ১০০-জনেরও বেশি মানুষ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছিল৷
সাবধান! মধ্যপ্রদেশ গেলে ভুল করেও বাড়ির দিকে পা বাড়াবেন না৷ কে বলতে পারে…
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের