সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বকে চমকে আজ, বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি ৪৩’র সফল উৎক্ষেপণ করল ইসরো৷ এদিন সকালে মহাশূন্যের উদ্দেশে রওনা হয় ইসরোর নয়া যান৷ ইসরোর নয়া মহাকাশযান পিএসএলভি-সি ৪৩ ‘আর্থ অবজারভেশন’ স্যাটেলাইট HyslS-সহ আটটি দেশের মোট ৩০টি স্যাটেলাইট নিয়ে সফলভাবে উৎক্ষেপণ হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷
[কাশ্মীরে সেনার গুলিতে ঝাঁঝরা আরও দুই লস্কর জঙ্গি]
প্রসঙ্গত, Hysl-এর পুরো নাম Hyper Spectral Imaging Satellite। বিজ্ঞানীরা আরও একটি নাম দিয়েছেন এর, ছোটা ভীম। ইসরো এটি তৈরি করেছে৷ বুধবার ভোর ৫.৫৮ থেকে শুরু হয়ে গিয়েছিল পিএসএলভি-সি ৪৩’র উৎক্ষেপণের কাউন্টডাউন৷ আজ, নির্ধারিত সময়ে সকাল ৯.৫৮ বাজতেই ৩০টি স্যাটেলাইট নিয়ে মহাশূন্যে পারিয়ে দেয় ইসরোর নয়া যান৷
[গাজায় বিপর্যস্ত তামিলনাড়ুকে ১০ কোটি টাকার ত্রাণ কেরলের]
ইসরো সূত্রে খবর, উৎক্ষেপণ থেকে শুরু করে কক্ষে পৌঁছতে পিএসএলভি-সি ৪৩-র সময় লাগবে তিন ঘণ্টার কাছাকাছি৷ দু’টি কক্ষপথে পাঠানো হবে উপগ্রহগুলোকে৷ পৃথিবীপৃষ্ঠ থেকে ৬৩৬ কিলোমিটার পৃথক পৃথক দূরত্বে ৩০টি উপগ্রহ পাঠানো হবে৷ টানা পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে ইসরোর বিজ্ঞানীরা তৈরি করেছেন অপেক্ষাকৃত হালকা ৩৮০ কেজির নয়া এই উপগ্রহ৷ মহাকাশে এই উপগ্রহের আয়ুও পাঁচ বছর।
Update #10#ISROMissions#PSLVC43 successfully injects Indian satellite #HysIS, into sun-synchronous polar orbit.
[Updates to continue.] pic.twitter.com/xPve8eJjbs
— ISRO (@isro) November 29, 2018
জানা গিয়েছে, ছোট-বড় মিলিয়ে মোট ৩০টি উপগ্রহ মহাকাশে ছেড়ে আসতে যানটি সময় নেবে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টার কম৷ ইসরোর পাঠানো ৩০টির উপগ্রহগুলির মধ্যে ‘আর্থ অবজারভেশন’ স্যাটেলাইট HyslS৷ যা মহাশূন্য থেকে পৃথিবীর উপর নজরদারি চালাবে৷ এর আগেও চলতি বছর ১২ জানুয়ারি ছ’টি দেশের ৩১টি উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছে পিএসএলভি-সি ৪০৷ পরে, মাঝামাঝি সময়ে পিএসএলভি-সি ৪১ ও ৪২ দু’টিও সফল ভাবে উৎক্ষেপণ করে ইসরো৷
Update #11#ISROMissions#PSLVC43
Another view of Indian satellite #HysIS separation.
[Updates to continue.] pic.twitter.com/9BAssorMgv
— ISRO (@isro) November 29, 2018
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১