স্টাফ রিপোর্টার: শীঘ্রই ‘ট্যালগো’ হতে পারে দেশের দ্রুততম ট্রেন৷ যার গতি ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত৷ এহেন ট্রেনের চূড়ান্ত ‘ট্রায়াল রান’ হবে আজ, শনিবার৷ রেল আধিকারিকদের মতে, নয়াদিল্লি থেকে দুপুর ২.৪৫ এ রওনা হয়ে ট্যালগো রাত ২.২৯ এ পৌঁছে যাবে মুম্বই৷
১৪০০ কিলোমিটার অতিক্রম করতে সময় নেবে মাত্র ১১ ঘণ্টা ৪৫ মিনিট৷ স্পেনে তৈরি ট্যালগো থাকবে ন’টি ‘লাইট ওয়েট’ কোচ৷ যার মধ্যে দু’টি এক্সিকিউটিভ ক্লাস, চারটি চেয়ার কার, একটি ক্যফেটোরিয়া, পাওয়ার কার ও শেষের দিকে থাকবে স্টাফ ও যন্ত্রাদির জায়গা৷ ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে চারবার ট্যালগো চালানো হয়েছে৷ যেখানে দেখা গেছে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে ট্যালগো চলেনি৷ এমনকী, এর আগের ট্রায়াল রানে ট্রেনটি ১৮ মিনিট দেরিতে গন্তব্যে পৌছয়৷ কিন্তু আজ ঘণ্টায় ১৫০ কিলোমিলার গতিবেগে ছুটবে ট্যালগো৷
সর্বশেষ খবর
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা