সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোর্ডিংয়ের ঝামেলা নেই৷ নেই দেরি হওয়ার টেনশন৷ চাওয়া হবে না কোনও পরিচয়পত্র৷ লাগবে না টিকিট৷ সোজা বিমানে উঠে গিয়ে পছন্দের সিটে বসে পড়বেন৷ আর সামনে চলে আসবে পছন্দের পদটি৷ ভাবছেন কীসের কথা বলছি? দেশের প্রথম বিমান-রেস্তরাঁ৷ লুধিয়ানায় যা চালু হল সম্প্রতি৷
এসে গেল হোয়াটসঅ্যাপের আরও একটি নয়া ফিচার
আলাদা করে বিমানের মতো ডিজাইন করে তৈরি হয়নি এই রেস্তরাঁ৷ সত্যিকারের বিমানকেই এই ভাবে সাজিয়ে তোলা হয়েছে৷ এর জন্য ব্যবহার করা হয়েছে পরিত্যক্ত এয়ারবাস ৩২০৷ বিমানের আসন সংখ্যা ছিল ১৮০৷ তবে ক্রেতাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আসন সংখ্যা করা হয়েছে ৭২৷ তাঁর বদলে ভিতরে অনেকটাই স্থান বাড়ানো হয়েছে৷ শুধু রেস্তরাঁ নয় ভিতরে রয়েছে একটি ব্যাঙ্কোয়েট হল, বেকারি ও ক্যাফেটেরিয়াও৷ সবেতেই অবশ্য পাওয়া যাবে নিরামিষ খাবার৷
খালি পেটে এই খাবারগুলি একদম খাবেন না
এক পরিবারের চার সদস্যের মাথায় প্রথম আসে এই আইডিয়া৷ সৌজন্যে সাজানো গোছানো ভারতীয় রেলের মহারাজা এক্সপ্রেস৷ তবে সেই আইডিয়া বিমানের ক্ষেত্রে প্রয়োগ করতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে লুধিয়ানার এই পরিবারকে৷ বিশাল ট্রাকে করে বয়ে আনতে হয়েছে বিমানের অংশগুলি৷ তারপর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে ফের বিমানের আদলে পুরোটা গড়ে তুলতে হয়েছে৷ সব সম্পূর্ণ হওয়ার পর ডিসেম্বরে শুরু হয়েছে যাত্রা৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’