চোখের নিমেষে শত্রুকে ধ্বংস করতে তৈরি ভারত! বৃহস্পতিবার দেশে তৈরি ১২৫ কেজি ‘এয়ার বম্ব’-এর সফল পরীক্ষা করল সুখোই-৩০ এমকেআই এবং জাগুয়ারের মতো যুদ্ধবিমান। লেজার নিয়ন্ত্রিত ওই ‘প্রিসিশন বোমা’ নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ফলে ‘আকাশ থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্রের মতোই কার্যকরী হবে এই আক্রমণ।
সোলার ডিফেন্স সংস্থার ‘মেক টু’ প্রকল্পে তৈরি হয়েছে এই অতি শক্তিশালী ‘এয়ার বম্ব’। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, বোমাটিতে দু’টি ‘ওয়ারহেড’ রয়েছে। দু’টি পর্যায়ে আঘাত হানবে অত্যাধুনিক স্বদেশি বোমা। প্রথমটি শত্রুপক্ষের বাঙ্কার বা অন্য ইমারতের কংক্রিটের আস্তরণ ভেদ করবে। এর পরে দ্বিতীয় ‘ওয়ারহেড’ বিস্ফোরণ থেকে ছিটকে বের হবে অসংখ্য ‘শার্পনেল’। এর ফলে শত্রুর ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ভয়াবহ।
সামরিক বিশেষজ্ঞদের বক্তব্য, নেটো বাহিনী ব্যবহৃত এমকে-৮১ বোমার সঙ্গে সাদৃশ্য রয়েছে সোলার ডিফেন্সের তৈরি ১২৫ কেজির এই বোমার। ভবিষ্যতে বালাকোট বা ‘অপারেশন সিঁদুর’-এর মতো অভিযানের ক্ষেত্রে সাফল্যের মাত্রা আরও বাড়বে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে