সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ পরও জারি অচলাবস্থা। বুধবারও বাতিল করা হয়েছে ইন্ডিগোর একাধিক বিমান। যদিও বিমানসংস্থার দাবি, ৯৫ শতাংশ পরিষেবা স্বাভাবিক। কিন্তু বাস্তবে ছবিটা একেবারে উলটো। টানা সাতদিনেরও বেশি সময় ধরে হয়রানির শিকার যাত্রীরা। অন্যদিকে, ইন্ডিগোর বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু। হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বিমানসংস্থার সিইও পিটার এলবার্সকে তিনি বরখাস্ত করবেন।
জানা গিয়েছে, বুধবার আগরতলা থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর পাঁচটি বিমান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক বিমান বাতিল করেছে সংস্থাটি। ইন্ডিগোর এক বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়ে বিমানমন্ত্রী। পাশাপাশি, যথাযথ পদক্ষেপ করাও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সবদিক খতিয়ে দেখা হচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে। কাউকে রেয়াত করা হবে। প্রয়োজনে বিমানসংস্থার সিইও-কেও বরখাস্ত করতে পিছপা হব না। গত সাত দিন ধরে, আমি ঠিক মতো ঘুমাতে পারিনি।একাধিক বৈঠক করেছি। ইন্ডিগোর এই বিপর্যয়ে আমি ক্ষমাপ্রার্থী।”
বলে রাখা ভালো, মঙ্গলবারই ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্র। দেশের বৃহত্তম বিমানসংস্থার পরিষেবা ১০ শতাংশ ছাঁটা হয়েছে। দিনে ইন্ডিগোর উড়ানের সংখ্যা ২২০০টি। ১০ শতাংশ উড়ান কমা মানে দিন প্রতি ২০০টি উড়ান বাদ গেল। এছাড়াও বিমানসংস্থার সিইও-কেও এদিন নতুন করে সমন পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। তবে উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় জরিমানা বসানো হতে পারে বলে সুত্রের খবর। শাস্তি পেতে পারেন আধিকারিকরাও।
সর্বশেষ খবর
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…
-
বারুইপুরের নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা মমতার, বাড়ির সামনে পুলিশ মোতায়েন নিয়ে ক্ষোভ