ওড়ার পরই পাখির ধাক্কা! মাঝআকাশে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান। এরপরই বারাণসীতে তড়িঘড়ি জরুরি অবতরণ করে বেঙ্গালুরুগামী উড়ানটি। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
রবিবার রাতে ইন্ডিগোর ৬ই ৪৩৭ বিমানটি গোরক্ষপুর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কিছু পরেই মাঝআকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। বিপদ বাড়তে দেননি পাইলট। বিমানটিকে বারাণসীতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো বারাণসী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। সবুজ সংকেত মিলতেই উড়ানটি জরুরি ভিত্তিতে অবতরণ করে। উড়ানটিতে মোট ২১৬ জন যাত্রী ছিলেন। ঘটনায় কারও কোনও বিপদ ঘটেনি। পাখির ধাক্কার ফলে উড়ানটিতে কোনও যান্ত্রিক গোলযোগ তৈরি হয়েছে কি না তা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা।
বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর পুনীত গুপ্ত বলেন, “২১৬ জন যাত্রী নিয়ে বিমানটি জরুরি অবতরণ করে। তারপরই যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়। প্রত্যেকেই সুস্থ রয়েছেন। সোমবার সকালে বেশ কয়েকজন যাত্রী তাঁদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। বাকিদের জন্যও ব্যবস্থা করে বিমান সংস্থাটি।” তবে বিষয়টি নিয়ে ইন্ডিগোর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে রোহিতকে? জল্পনার মাঝে মুখ খুললেন হিটম্যান
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন! নাবালিকা স্ত্রীর সন্তান প্রসব, গড়বেতায় গ্রেপ্তার স্বামী
-
বাবাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে অত্যাচার! সম্পত্তির লোভে ছেলে-বউমার হাতে ‘খুন’ বৃদ্ধ
-
‘আমার ঘরে কেন?’, খালি হাতে সাপ ধরে প্রলাপ বৃদ্ধের! পরমুহূর্তেই কিং কোবরার ছোবলে মৃত্যু
-
আরও অস্বস্তিতে লালুপ্রসাদ! আইআরটিসি দুর্নীতিতে যাদব পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ আদালতের