সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার টিপু সুলতান মসজিদের ইমাম বরকতির গ্রেপ্তারির দাবিতে সরব হলেন নেটিজেনরা৷ এক লাইভ শোয়ে কানাডার লেখক তারেক ফতেহর মুণ্ডচ্ছেদের হুমকি দেন ইমাম৷ তারপরই তাঁকে গ্রেপ্তারের দাবি উঠল৷
নানা কারণে বরাবরই বিতর্কের কেন্দ্রেই থাকেন ইমাম বরকতি৷ কিছুদিন আগেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে কালি লেপার ফতোয়া জারি করেছিলেন৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে করা বিজেপি সভাপতির এক মন্তব্যের খাতিরে, তাঁকেও পাথর মারার হুমকি দিয়েছিলেন ইমাম৷ কেন একজন ইমাম এভাবে ক্ষমতার অপব্যবহার করছেন তা নিয়ে আগেও বারবার প্রশ্ন উঠেছে৷ শাসকদলের প্রশ্রয়েই বাড়বাড়ন্ত বলে অভিযোগে সরব হয়েছে রাজ্য বিজেপি৷ অতীতে এই ইমামই লেখক তসলিমা নাসরিনের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন৷ তার জেরেই রাজ্য ছাড়তে হয়েছিল বাংলাদেশি লেখিকাকে৷ সম্প্রতি এক সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে লাইভ শো চলাকালীন ফের আর এক লেখকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি৷ অনুষ্ঠান চলাকালীনই তারেক ফতেহর মুণ্ডচ্ছেদ দাবি করে বসেন ইমাম৷ পরে সেই ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই লেখক৷ আর এর পরেই নেটিজেনরা ইমামের গ্রেপ্তারের দাবিতে সরব হয়ে ওঠেন৷
কী করে টেলিভিশন শোয়ের মধ্যেই কেউ এরকম ফতোয়া জারি করতে পারেন, সে প্রশ্ন উঠছে৷ তাঁকে গ্রেপ্তারের দাবিতে হ্যাশট্যাগও তৈরি হয়৷ যা রীতিমতো ট্রেন্ডিং হয়ে ওঠে৷ যদিও এ নিয়ে ইমামের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
Idiotic statement by idiot,such people should be behind bars.This bangladesi guy should be immediately deported back #ArrestMaulanaBarkati
— Renuka (@Babble524) January 10, 2017
#jihadists and maulanas are divided whether to declare Mamta di as Indian Taliban leader.#ArrestMaulanaBarkati pic.twitter.com/jzh3wcKZOK
— Ankita Singh (@AnkitaS84568769) January 10, 2017
#ArrestMaulanaBarkati
Nation wants Imam Barkati be booked under NSA. If he can issue fatwa agnst PM thn think situation of WB Hindus— Gaurav Mohnot (@mohnotgaurav18) January 10, 2017
#ArrestMaulanaBarkati and his political fan club which lets him roam free & spread hate, disturb social harmony-accomplice is equally guilty
— Debjani Chatterjee (@devyanidilli) January 10, 2017
#ArrestMaulanaBarkati This is true form of secularism , an Illiterate moron can also threaten a PM of a nation , waah re Jihadi Mamta
— SHASHANK SHEKHAR (@sharky1983) January 10, 2017
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়