সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদ্যরসিকদের পছন্দের তালিকায় পিৎজার স্থান একদম প্রথম সারিতে৷ কিন্তু ঝালমুড়ি বা ফুচকার মতো সহজলভ্য নয় এই খাবার৷ যখন তখন মন ভাল করতে হাতের কাছে পিৎজার দেখা পাওয়া বেশ মুশকিল ছিল এতদিন৷ কিন্তু এবার সেই সমস্যারই অবসান ঘটতে চলেছে৷ এবার লোকাল ট্রেনে সফর করার সময়ও পছন্দের পিৎজা পেয়ে যেতে পারেন হাতের নাগালে৷ কারণ এবার রেল স্টেশন চত্বরেই বসতে চলেছে পিৎজা ভেন্ডিং মেশিন৷
পিৎজাপ্রেমীদের কথা মাথায় রেখেই আইআরসিটিসি’র তরফ থেকে মুম্বইয়ের পাঁচ জনবহুল রেল স্টেশনে পিৎজা ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ ‘মুম্বই মিরর’ সূত্রে খবর, প্রাথমিক পর্যায়ে কল্যাণ, এলটিটি, মুম্বই সেন্ট্রাল, সিএসটি এবং অন্ধেরি স্টেশনে বসতে চলেছে এই ভেন্ডিং মেশিন৷ এই মেশিনে নির্দিষ্ট অপশনে ক্লিক করে নিজের পছন্দের টপিংস-সহ পিৎজা পেয়ে যেতে পারেন গ্রাহকরা৷ শুধু তাই নয়, মেশিনে কেমন করে তৈরি হচ্ছে সেই পিৎজা, তাও দেখার সুযোগ পাবেন তাঁরা৷ সবমিলিয়ে যাত্রী পরিষেবায় রেলের এই উদ্যোগ যে খাদ্যরসিকদের মন ভাল করে দেবে মুহূর্তের মধ্যেই, তা আর বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের