সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মৃত্যুর পরেও রোগীর পরিবারের ব্যক্তিরা তাঁর জন্য ধার্য স্বাস্থ্যবিমার টাকা পাবেন। এমন আইনেই সন্মতি জানাল পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট। চিকিৎসকদের আদেশে যদি কোনও রোগী নিজেকে চিকিৎসা পরিষেবা থেকে বিরত রাখেন এবং সেই অবস্থাতে যদি তাঁর মৃত্যু হয়, তবে তাঁর চিকিৎসার জন্য ধার্য স্বাস্থ্যবিমার টাকা বিমা কোম্পানিকে মৃতের পরিবারের হাতে তুলে দিতে হবে।
ওরিয়েন্টাল ইনশিওরেন্স কম্পানি এই রায়ের বিরুদ্ধে আদালতে একটি পিটিশন দায়ের করেছিল। চিকিৎসকের অনুমতিতে চিকিৎসা থেকে বিরত থাকা রোগীদের স্বাস্থ্যবিমার টাকা যাতে বিমা সংস্থাগুলি রোগীর পরিবারকে দিতে বাধ্য না হয়, সেই ভিত্তিতেই এই পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু বিচারপতি কে কান্নান সেই পিটিশন বাতিল করে দেন।
পাঞ্জাব এবং হরিয়ানায় এমন স্বাস্থ্যবিমা সংক্রান্ত সমস্যা মাঝেমধ্যেই দেখা যায়। সেই সমস্যার সমাধানেই উচ্চ আদালতের এই রায়।
সর্বশেষ খবর
-
জটিল রক্তরোগের চিকিৎসায় বোন ম্যারো প্রতিস্থাপন, বিশেষ সম্মান ডা. রজত ভট্টাচার্যকে
-
বিপদকালে স্বামীকে যোগ্য সঙ্গত স্ত্রীর! স্মিতের সহধর্মিণীর মানসিক দৃঢ়তা প্রশংসিত নেটদুনিয়ায়
-
‘জঙ্গি’ পাইলটকে ছেড়ে দেওয়ার জন্য চাপ! ফ্লাইদুবাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাত্রীদের
-
ভর্তি নেয়নি সরকারি হাসপাতাল! রাস্তাতেই সন্তান প্রসব দলিত তরুণীর, তারপর…
-
শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অভিনেত্রীর জামায় আগুন, তারপর…