সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপর নীল আকাশ৷ নিচে সুবিশাল পর্বতমালা৷ চারদিকে পাইন, ওক, দেবদারুর সারি৷ প্রকৃতি যেন সমস্ত সৌন্দর্য শিমলার জন্যই রেখেছে৷ যার খাতিরে পর্যটকরা বার বার ছুটে যান এই শৈল শহরে৷ নভেম্বরের এই হাল্কা শীতও সেখানে জাঁকিয়ে বসে সন্ধে নামার আগে৷
শিমলার এই আকাশে উড়ে এসে জুড়ে বসেছে আরও এক মহাজাগতিক বস্তু৷ মাঝে মাঝে দেখা দিচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে৷ তারাদের থেকে আরও একটু বেশি উজ্জ্বল নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)৷ মহাকাশে বিচরণ করতে করতে এমন এক অবস্থানে নাসার এই স্টেশনটি এসে পৌঁছেছে, যা ভারতের শিমলা থেকে এখন খালি চোখেও দৃশ্যমান৷
নভেম্বরের ২১ তারিখ থেকে শিমলার আকাশে দেখা যাচ্ছে এই মহাকাশ স্টেশনটি৷ তবে সবসময় নয়, দিনের কিছু নির্দিষ্ট সময়ের জন্যই৷ রবিবার তা দেখা গিয়েছিল সন্ধে ৬.৪৫ এবং ৭.২০ নাগাদ৷ সোমবার দেখা যাওয়ার কথা সন্ধে ৬.২৭-এ৷ জানা গিয়েছে, ৬ ডিসেম্বর পর্যন্ত এভাবেই ক্ষণিকের জন্য শৈলশহরের আকাশে আবিভূর্ত হবে এই মহাকাশ স্টেশনটি৷
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ডিপ স্টেট?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!