পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে তালা পড়েছে তৈল ধমনী হরমুজে। যার জেরে বিশ্বের বাকি দেশের পাশাপাশি জ্বালানি সংকটে ভারতও। সেই সংকটের জেরে এবার আরও চাপে পড়তে চলেছে আমজনতা। এবার থেকে ডবল সিলিন্ডারযুক্ত গ্রাহকদের গ্যাস বুকিং (LPG Booking) করার জন্য আরও বেশিদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা বাড়ল উজ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদেরও।
গ্যাস সংস্থাগুলি সূত্রের খবর, সরকারিভাবে ঘোষণা না হলেও সংস্থাগুলিকে নতুন নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে। ওই নিয়ম অনুযায়ী, যাঁদের ডবল সিলিন্ডার রয়েছে, তাঁদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অর্থাৎ একটি বুক করার পরে অন্তত ৩৫ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। তবে একটি সিলিন্ডার থাকলে নিয়মে কোনও বদল আসছে না। সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে সেই সময়সীমা আগের মতোই ২৫ দিন। ১৪.২ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম এবং শহরে একই নিয়ম প্রযোজ্য।
আরও পড়ুন:
তবে আরও বড় কোপ আসছে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্পের অধীনে যারা গ্যাস নিয়েছেন তাঁদের ক্ষেত্রে বিধিনিশেধ আরও কড়া। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। এ বার সেই সময়সীমা বাড়ল। গ্রাম, শহর সর্বত্র এই নিয়ম প্রযোজ্য। তবে পাঁচ কেজির এবং ১০ কেজির সিলিন্ডার বুকিংয়ের নিয়ম বদলায়নি। পাঁচ কেজির ক্ষেত্রে আগের মতো ১৬ দিন এবং ১০ কেজির ক্ষেত্রে আগের মতো ১৮ দিন পর গ্যাস বুকিং করা যাবে। নয়া সিদ্ধান্তের ফলে শহরাঞ্চলের গ্রাহকরা বেশ চাপে পড়ে যাবেন। তবে গ্রামাঞ্চলের গ্রাহকরা কিছুটা স্বস্তি পেলেন।
উল্লেখ্য, দেশে জ্বালানির সংকটের কথা মানতে নারাজ কেন্দ্র। মঙ্গলবারও সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের পর্যাপ্ত অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে। পাশাপাশি তেল আমদানিকারী দেশের সংখ্যা বাড়িয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে। তিনি বলেন, “এটাই আত্মনির্ভর হওয়ার উপযুক্ত সময়।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ভালো খেলেছ, আমরা গর্বিত’, বিশ্বকাপে ইরানকে ‘কোণঠাসা’ করে শুকনো সান্ত্বনা ফিফা প্রেসিডেন্টের
-
চিকেনস নেকে ইসলামিক স্টেটের থাবা! পাহাড়ে পানের দোকানের আড়ালে জেহাদি তৈরির কারখানা?
-
রামনবমীর মিছিলে হামলায় বোমা মজুতের নির্দেশ, এনআইএ হেফাজতে অপরূপার স্বামী সাকির
-
উঠে গেল ডায়মন্ড হারবার এফসি? গতবারের ফাইনালিস্টকে খেলতেই ডাকল না ডুরান্ড কর্তৃপক্ষ
-
নালা বুজিয়ে বহুতল, বিক্রি! জেলবন্দি উদয়নের বিরুদ্ধে দিনহাটা থানায় নতুন মামলা