সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ারটেল যাঁরা ব্যবহার করছেন৷ সাম্প্রতিক কালে এই ভীষণ সমস্যার মুখ পড়ে থাকতে পারেন৷ বিশেষ কোনও পর্ন সাইটে ইন্টারনেটের মাধ্যমে ঢুকতে গেলেই ব্লক হয়ে যাওয়ার মেসেজ দেখাচ্ছে৷ হাই প্রোফাইল 4G-র বাজারে অনেকেই এর জন্য নিজের নেটওয়ার্ককে গালমন্দ করছেন৷ কিন্তু, এতে আপনার নেটওয়ার্কের কোনও দোষ নেই৷ সে সম্পূর্ণ নির্দোষ৷ এর নেপথ্যে রয়েছে ইরানের এক সাম্প্রতিক উদ্যোগ৷
হ্যাঁ, সম্প্রতি ইরানে সমস্ত পর্ন সাইট সরকারের পক্ষ থেকে ব্লক করে দেওয়া হয়েছে৷ তাতে ভারতের যোগাযোগ কোথায়? ভারতের যোগাযোগ ইরানের ব্লক করার পদ্ধতিতে৷ পর্ন সাইটগুলি ব্লক করার জন্য বর্ডার গেটওয়ে প্রোটোকল (BGP) ব্যবহার করেছে ইরান৷ এই প্রোটোকলটিই বিভিন্ন দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারা (ISP) ব্যবহার করে থাকেন ইন্টারনেটে কোনও খোঁজের উত্তর দেওয়ার জন্য৷ যেমন ধরুন, আপনি গুগলে কিছু জিজ্ঞেস করলেন৷ তার উত্তরও এই বর্ডার গেটওয়ে প্রোটোকল (BGP) ব্যবহার করে দিতে পারেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা৷
শুধু ভারতের ভারতী এয়ারটেল নয় ইরানের এই ব্লকের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার RETN, ইন্দোনেশিয়ার টেলিকোমুনিকাশি এবং হংকংয়ের হাচসন নেটওয়ার্কও৷ তবে খুব শিগগিরিই এই ব্যবস্থার সুরাহা করতে নেমে পড়েছেন ইঞ্জিনিয়াররা৷
আরও পড়ুন –
(‘বেওয়াচ’-এর নয়া ট্রেলারে নজর কাড়লেন খলনায়িকা প্রিয়াঙ্কা)
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার