সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মহার্ঘ হতে চলেছে রেলের ভাড়া৷ জানা গিয়েছে, ই-টিকিটের ক্ষেত্রে যে সার্ভিস চার্জ নেওয়া বন্ধ করে দিয়েছিল রেল৷ প্রবল লোকসানের মুখে পড়ে, এবার সেই সার্ভিস চার্জই ফিরিয়ে আনতে চলেছে সংশ্লিষ্ট মন্ত্রক৷ ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশও জারি করেছে রেল বোর্ড৷
[ আরও পড়ুন: উন্নাও মামলা: কুলদীপের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের চার্জ গঠন আদালতে]
সূত্রে খবর, আয় বাড়াতে এবার তিনবছর আগে বন্ধ করে দেওয়া সার্ভিস চার্জ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। সেক্ষেত্রে বলা হয়েছে নন-এসিতে এবার সার্ভিস চার্জ দিতে হবে ২০ টাকা৷ এসির ক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হবে ৪০ টাকা৷ গত ৩ আগস্ট এক বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জানিয়ে একটি চিঠি প্রকাশ করে রেল বোর্ড৷ উক্ত সিদ্ধান্তের বিষয়ে জানান হয় রেলমন্ত্রক ও আইআরসিটিসিকে। তার আগে নেওয়া হয় অর্থ মন্ত্রকের অনুমোদন৷ সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই নির্দেশিকা জারি করা হয়৷
[ আরও পড়ুন: রেলে কর্মী ছাঁটাই নয়, বুকিং ক্লার্কের কাজ কমায় তাঁরাই টিটিই’র ভূমিকায় ]
জানা গিয়েছে, ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে সার্থক করতে এবং ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে, বছর তিনেক আগে এই ঘোষণা করে নরেন্দ্র মোদি সরকার৷ রেলের ই-টিকিট থেকে তুলে দেওয়া হয় সার্ভিস চার্জ। তবে এর ফলে বিপুল ক্ষতির মুখে পড়ে রেল৷ যে ঘাটতি মেটাতে আবারও সার্ভিস চার্জ শুরুর সিদ্ধান্ত রেলের৷
সর্বশেষ খবর
-
ভারতে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র, জামিনে মুক্ত সেই মার্কিন ভাড়াটে সৈনিক, ফিরলেন দেশেও!
-
ফিরছে শাহরুখ-সুস্মিতার নস্ট্যালজিয়া! দু’দশক পর ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েলের ইঙ্গিত পরিচালকের
-
‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে’, অভিষেককে নিশানা করে শুভেন্দুর তোপ, ‘চোরদের জেলে যেতে হবে’
-
লাভের গুড় খেয়ে যায় ফড়েরা! ‘সরাসরি ধান কিনবে সরকার’, চাষিদের পাশে ‘বন্ধু’ শুভেন্দু
-
লন্ডনে জোড়া ধর্ষণ কাণ্ডে পুলিশের জালে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার, শেষ কেরিয়ারও!