সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলযাত্রীদের আরও উন্নত পরিষেবা দিতে উদ্যোগী আইআরসিটিসি৷ নতুন একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রেলমন্ত্রক৷ যেটির মাধ্যমে যাত্রীরা, আরও সহজে এবং দ্রুত টিকিট বুক করতে পারবেন৷
ভারতীয় রেলের IRCTC কানেক্ট অ্যাপটিকে ঢেলে সাজানো হচ্ছে৷ নতুন অ্যাপের নাম IRCTC রেল কানেক্ট৷ রেলমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই আগামী সপ্তাহে এই অ্যাপটি চালু করা হচ্ছে৷ নয়া এই অ্যাপে আরও সহজে অনলাইন টিকিট কাটতে পারবেন তাঁরা৷ IRCTC রেল কানেক্ট অ্যাপে এবার ই-টিকিটিং সিস্টেমও যুক্ত থাকবে৷ যা বর্তমান অ্যাপটিতে ছিল না৷
নতুন অ্যাপ্লিকেশনে অনায়াসেই নিজেদের সংরক্ষিত আসন দেখে নিতে পারবেন যাত্রীরা৷ টিকিট বাতিলও করা যাবে সহজেই৷ এমনকী আসন্ন রেলযাত্রার অ্যালার্টও দেবে এই অ্যাপ৷ যাঁরা ইতিমধ্যেই IRCTC কানেক্ট অ্যাপটি ব্যবহার করছেন, তাঁদের নয়া অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে নতুন করে আর নিজেদের নাম এবং অন্যান্য তথ্য দিতে হবে না৷ আগের অ্যাপটি থেকেই সেগুলি রেজিস্টার করে নেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর, ওয়াটার মেট্রো নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর?
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব