সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রার্থী হওয়ার টোপ প্রসঙ্গে বিজেপিকে তোপ দাগার ২৪ ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরক মণিপুরের আয়রন লেডি ইরোম শর্মিলা। যে বিজেপি নেতা তাঁকে প্রার্থী হওয়ার জন্য ৩৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন তাঁর নাম এবার ফাঁস করলেন শর্মিলা। বিজেপির যুব মোর্চার রাজ্য শাখার আহ্বায়ক সুরবিনয়ের নামে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
(‘প্রার্থী হওয়ার জন্য ৩৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল বিজেপি’)
এদিকে, এমন বিস্ফোরক অভিযোগের জন্য শর্মিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে বিজেপি। বিজেপি জানিয়েছে, নিজের অভিযোগ প্রমাণ করতে না পারলে শর্মিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে নেতৃত্ব। প্রসঙ্গত, গতকালই শর্মিলা অভিযোগ করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের বিরুদ্ধে থোওবল থেকে প্রার্থী হওয়ার জন্য তাঁকে ৩৬ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি কে ভবানন্দ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুরবিনয় নামে মোর্চা অথবা অন্য কোনও শাখা সংগঠনে কেউ নেই। পুরোটাই গল্প সাজিয়েছেন শর্মিলা।
সর্বশেষ খবর
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর