সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ টাটা কনসালটেন্সি সার্ভিসের (টিসিএস) চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হল ইশাত হুসেনকে৷ বৃহস্পতিবার সকালে বম্বে স্টক এক্সচেঞ্জকে দেওয়া একটি বিবৃতিতে টাটার তরফে এ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হল৷
টিসিএস-কে চিঠি দিয়ে টাটা সন্স জানিয়ে দিয়েছে, গত মাসে অপসারিত সাইরাস মিস্ত্রির জায়গায় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টসের চেয়ারম্যানের পদের জন্য ইশাত হুসেনের নাম মনোনীত করছে তারা৷ নতুন কেউ চেয়ারম্যান পদে না আসা পর্যন্ত তিনিই সেই দায়িত্বভার সামলাবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷
মাত্র চার বছর আগে বিশাল টাটা সাম্রাজ্যের ব্যাটনটি এসেছিল সাইরাসের হাতে৷ টাটাদের দীর্ঘদিনের পারিবারিক ও ব্যবসায়িক বন্ধু শাপুরজি পালোনজি গোষ্ঠীর উত্তরসূরিকেই ব্যবসা দেখভালের দায়িত্ব দিয়ে অবসর নিয়েছিলেন রতন টাটা৷ কিন্তু প্রায় বিনা নোটিসেই তাঁকে অপরাসিত করে টাটা গোষ্ঠী৷ যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন সাইরাস৷ এই ঘটনার পর অন্তর্বর্তী চেয়ারম্যান পদে ফেরেন স্বয়ং রতন টাটা৷ তবে আপাতত সেই দায়িত্বের জন্য হুসেনকেই যোগ্য বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার