সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে পাক-গুপ্তচর সংস্থা আইএসআই একটি চক্র ফাঁস করা হয়েছে৷ এমনই দাবি করল পাঞ্চাব পুলিশ৷ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানা গিয়েছে৷
[‘পাকিস্তান একটা গুলি ছুড়লে ভারতীয় সেনাও গুলির হিসাব রাখবে না’]
রবিবার পাঞ্জাব পুলিশের তরফে এক বিবৃতি বলা হয়েছে, ধৃত গুরদয়াল সিং, জাগরুপ সিং ও সতবিন্দর সিং আইএসআই মদতপুষ্ট ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের সদস্য৷ পুলিশের দাবি, এই তিনজনকেই ভারতে নাশকতা চালানোর জন্য প্রশিক্ষণ দিয়েছে আইএসআই৷
[ভুয়ো খবর ছড়াচ্ছে পাক সেনা, পাল্টা জবাব ভারতীয় সেনার]
গত ২১ মে পাঞ্চাবে অমৃতসর ভারত-পাক সীমান্তের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করে বিএসএফ৷ গ্রেপ্তার করা হয় মান সিং ও শের সিং নামে দুই সন্দেহভাজন জঙ্গিকে৷ প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওই বিপুল পরিমাণ অস্ত্র ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনকে সরবরাহ করার জন্যই ভারতে আনা হচ্ছিল৷
[সংরক্ষিত আসনে বসে অন্য কেউ? ক্ষতিপূরণ মিলতে পারে ৭৫,০০০ টাকা]
জেরায় পুলিশ জানতে পেরেছে, গুরদয়ালের সঙ্গে ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশনের প্রধান লখবীর রোডের পরিচয় করিয়ে দেয় ভারতীয় বংশোদ্ভূত জার্মানের বাসিন্দা বলবীর সিং৷ দীর্ঘদিন লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় ছিল গুরদয়াল৷ গত ৬-৭ বছরে বেশ কয়েকবার গুরদয়াল ও লখবীরের দেখা হয়েছে বলেও দাবি পুলিশের৷
[হাসপাতালে নেই শববাহী গাড়ি, এইভাবেই স্ত্রীর দেহ নিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ]
পাঞ্জাব পুলিশ জানিয়েছে, গুরদয়াল সিংহের বাড়ি পাঞ্জাবেরই হোসিয়ারপুরে৷ জাগরুপ সিং ও সতবিন্দর সিং নবাবশহরের বাসিন্দা৷ গুরদয়াল ও জাগরূপকে বাড়িতে থেকে গ্রেফতার করেছে পুলিশ৷ অন্যদিকে, নিজের গ্রামের কাছে একটি চেকপোষ্ট তল্লাশির সময়ে ধরা পড়ে যায় সতবিন্দর৷
সর্বশেষ খবর
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?