সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্য প্রণামের মুদ্রার সঙ্গে মিল রয়েছে নমাজ পাঠের মুদ্রার। সম্প্রতি এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মিলেছে মিশ্র প্রতিক্রিয়াও। সেই প্রতিক্রিয়ায় নতুন সংযোজন জমাত-ই-হিন্দ-এর প্রেসিডেন্ট সুহেইব কাসমীর প্রশংসা। আদিত্যনাথের বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রতিটি ধর্মই মানুষকে শান্তির বার্তা দেয়। আদিত্যনাথের এই কথাও দেশের প্রতিটি মানুষকে এক সুতোয় বাঁধতে সাহায্য করবে।
[OMG! মেয়ের বদলে মেয়ে তুলে আনার নিদান দিল পঞ্চায়েত]
সুহেইব কাসমী সংবাদসংস্থা ANI-কে জানান, “যোগী আদিত্যনাথের কথা প্রশংসনীয়। এতে দেশের একতা বাড়বে। সব ধর্মই মানুষকে সহিষ্ণু হতে শেখায়। তাই সকলের মিলেমিশে থাকাই বাঞ্ছনীয়। আমারও মনে হয় প্রতিটি ধর্মের প্রার্থনা করার ধরনের মধ্যেই মিল রয়েছে। কারণ ঈশ্বর তো একজনই।”
[চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ]
[মারুতি ৮০০-এর ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার বানিয়ে চমক এই প্রৌঢ়ের]
সর্বশেষ খবর
-
এ কেমন নাচাকোদা! অংশুলার বিয়েতে অর্জুন কাপুর-রণবীরের ‘ব্রোম্যান্স’ দেখে হেসে খুন সক্কলে
-
মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে! এবারে মেসিদের জয়ে নিউ ইয়র্কের মেয়র মামদানিরও
-
ফের ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, তীব্র যানজটে আটকে বহু পর্যটক
-
২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্কে জমা হবে দান, তারাপীঠ মন্দিরেও এবার ডিজিটাল লেনদেন
-
সরকারি চাকরির লোভ, ভাড়াটে খুনি লাগিয়ে মা’কে খুন মেয়ের! তারপর…