সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক ইজরায়েলি পর্যটক ও হোমস্টের মালকিন! শুধু তাই নয়, ওই দুই তরুণীর সঙ্গে থাকা তিন পর্যটকদের ধাক্কা মেরে খালে ফেলে দেয় অভিযুক্তরা। অভিযোগ এমনই। দু’জনের খোঁজ মিললেও একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত তিন যুবককে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, এই ঘটনা কর্নাটকের। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ নাগাদ চার পর্যটক মিলে একটি খালের ধারে ঘুরতে যান। তাঁদের মধ্যে ছিলেন ইজরায়েলের এক তরুণী, ড্যানিয়েল নামে আমেরিকার এক যুবক, মহারাষ্ট্রের পঙ্কজ ও ওড়িশার বিভাস নামে এক যুবক। সকলকে নিয়ে গিয়েছিলেন ২৯ বছরের এক তরুণী। যিনি হোমস্টের মালকিন। সানাপুরের কাছে তাঁদের উপর হামলা।
পুলিশকে দেওয়া বয়ানে হোমস্টের মালকিন, ওই তরুণীর অভিযোগ করেন, রাতে খাবার খাওয়ার পরে সকলে মিলে খালের ধারের গিয়েছিলেন। তাঁরা যখন ঘুরছিলেন তখন বাইকে চেপে তিন যুবক তাঁদের কাছে আসে। প্রথমে তারা জানতে চায়, কোথায় পেট্রল পাওয়া যাবে। এরপর পর্যটকদের থেকে ১০০ টাকা চায়। টাকা দিতে আপত্তি করায় তারা হামলা চালায়। ড্যানিয়েল, পঙ্কজ ও বিভাসকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। তারপর তাঁর ও ইজরায়েলি তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের গণধর্ষণ করে বলে অভিযোগ।
আজ পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণীর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালে গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা হয়। পঙ্কজ ও ড্যানিয়েল কোনওভাবে খাল থেকে সাঁতরে উঠে আসে। কিন্তু বাকি একজনের খোঁজ মিলছিল না। আজ বিভাসের দেহ উদ্ধার হয়েছে। তরুণীদের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে আলাদা টিম গঠন করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।
সর্বশেষ খবর
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
-
রোমারিওর ফেভারিট তালিকায় নেই ব্রাজিলই, কেন এমন মনে করেন কিংবদন্তি তারকা
-
শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, দুর্নীতিমুক্ত দেশ গঠনে এই ৫ দাবি ‘ককরোচ জনতা পার্টি’-র, মানবে কেন্দ্র?
-
জুনেই ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি, এককালীন টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘ঘনিষ্ঠ’ সম্পর্কের পরেও নৃশংস খুন! কৃষ্ণনগরে হস্টেলে খুদের হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২ নবম শ্রেণির ছাত্রী