সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদে পাড়ি দিতে আর বেশি দেরি নেই। জানিয়ে দিল ইসরো। আগামী ১৩জুলাই স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ চাঁদের উদ্দেশে উড়ে যাবে চন্দ্রযান-৩। মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল থেকে। যার নাম মার্ক-৩। এই মিশনটির জন্য খরচ হচ্ছে মোট ৬১৫ কোটি টাকা।
এই মিশনটি শুধু যে ভারতের জন্য গুরুত্বপূর্ণ তা নয়। এর ওপর নজর আছে গোটা বিশ্বের বৈজ্ঞানিক সংস্থাগুলির। কারণ আগের অভিযানগুলি থেকে পাওয়া তথ্য এবং এই অভিযানের তথ্য পরবর্তী গবেষণায় সাহায্য করবে। এই মিশনের গুরুত্বপূর্ণ সংযোজন হল শেপ (SHAPE) প্রযুক্তি। যা চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর ছবি ও অন্যান্য মূল্যবান তথ্য সরবরাহ করবে বিজ্ঞানীদের।
[আরও পড়ুন: সিমলার বৈঠকেই আসনরফা নিয়ে প্রাথমিক আলোচনা বিরোধীদের! আলোচনা একাধিক রাজ্য নিয়ে]
উল্লেখ্য, ২০১৯ সালে চাঁদে নামার লক্ষ্যে রওনা দিয়েছিল চন্দ্রযান-২। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ২০১৯ সালের ২২ জুলাই চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় গতির সমস্যায় ল্যান্ডার বিক্রম আছড়ে পড়ে চন্দ্রপৃষ্ঠে। কার্যতই ভেঙে পড়েন মিশনের সঙ্গে যুক্তরা। তবে অরবিটারটি কিন্তু অক্ষত রয়েছে। এখনও সক্রিয় রয়েছে সেটি। এবার নতুন করে আশায় বুক বাঁধছে ইসরো। পুরনো ব্যর্থতার রেশ মুছে নতুন করে সাফল্যের স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা।
[আরও পড়ুন: মুম্বইয়ের ভার্সোভা-বান্দ্রা ব্রিজ হল ‘বীর সাভারকর সেতু’, হিন্দুত্বেই ভরসা রাখছে বিজেপি]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক