সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ৬৮টি উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো৷ বুধবার, অ্যানট্রিকস সিএমডি রাকেশ শশীভূষণ বলেছেন, “ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আগামী বছর একসঙ্গে ৬৮টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে৷ গোটা বিষয়টি এখনও বিবেচনাধীন৷ তবে এই পরিকল্পনাই করেছে সংস্থা৷”
অ্যানট্রিকস হল ইসরোর কমার্শিয়াল আর্ম৷ জানা গিয়েছে, যদি সবকিছু পরিকল্পনামাফিক চলে তবে আগামী ছয়-সাত মাসের মধ্যেই এই পরিকল্পনা সফল করা হবে৷ এক্ষেত্রে যে স্যাটেলাইটগুলি ব্যবহার করা হবে, সেগুলি ন্যানো আকৃতির হবে এবং অন্যান্য দেশের উপগ্রহগুলির তুলনায় হবে অনেকটাই ছোট৷
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে একটি বিশেষ মিশনে একসঙ্গে ২২ টি স্যাটেলাইট পাঠানো হয়েছিল সংস্থার তরফে৷ সেই সময়ই একটি নয়া রেকর্ড গড়েছিল এই সংস্থা৷ ইসরোর ‘ওয়ার্কহর্স পোলার রকেট PSLV C34’ থেকেই উৎক্ষেপণ করা হয় এই কৃত্রিম উপগ্রহগুলিকে৷ এছাড়াও, ২০০৮ সালে একটি মিশনে ইসরোর তরফে মোট দশটি স্যাটেলাইটকে একসঙ্গে মহাকাশে পাঠানো হয়েছিল৷
মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ এই নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা নিঃসন্দেহে সেই অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!