সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান৷ আগামী বছর মার্চ মাসেই লঞ্চ হতে চলেছে সার্কের নয়া স্যাটেলাইট৷ মঙ্গলবার ইসরোর চেয়ারম্যান এ এস কিরণ কুমার সরকারিভাবে স্যাটেলাইট লঞ্চের কথা ঘোষণা করেন৷
২০১৪ সালের নভেম্বর মাসে নেপালে সার্ক সম্মেলনে যোগ দিয়ে এই স্যাটেলাইট লঞ্চ করার কথা জানিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সার্ক অন্তর্ভূক্ত দেশগুলির সুবিধার কথা ভেবেই স্যাটেলাইট লঞ্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ বলা হয়েছিল, চলতি বছরের শেষেই নয়া স্যাটেলাইট লঞ্চ করা হবে৷ এদিন তা পিছিয়ে মার্চে লঞ্চ করার কথা ঘোষণা করা হল৷ পাকিস্তান এই প্রোজেক্টে অংশ না নেওয়ায় একে সাউথ এশিয়ান স্যাটেলাইট আখ্যা দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি আগামী মাসেই লঞ্চ হওয়ার কথা জিএসএলভি মার্ক ৩-র৷ ইসরো চেয়ারম্যান জানালেন, “শ্রীহরিকোটায় জোর কদমে চলছে স্যাটেলাইট লঞ্চের কাজ৷ আশা করা যাচ্ছে, ডিসেম্বরেই এটি লঞ্চ করতে সফল হব আমরা৷
তৃতীয় প্যাড লঞ্চের সময় ইসরো চেয়ারম্যান জানিয়ে ছিলেন, প্রতিটি কর্মীকে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন৷ তাই টিম ওয়ার্কে জোর দেওয়া হচ্ছে৷
সর্বশেষ খবর
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?
-
‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
-
ওয়ানডে বিশ্বকাপের ১৮ মাস আগেই বঞ্চনার শিকার! জয় শাহদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ দুই দেশের বোর্ডের