সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ গবেষণায় একের পর এক সাফল্যের মুখ দেখছে ইসরো ৷ প্রথম মঙ্গলযান ‘মম-১’-এর সাফল্যের পর এবার দ্বিতীয় মঙ্গলযান পাঠানোর তোড়জোড় করছে ইসরো৷ ইতিমধ্যেই পিএমও-র কাছে দ্বিতীয় মঙ্গলযান পাঠানোর আবেদনও করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি৷ এখন শুধু অনুমতির অপেক্ষা৷ তবে গবেষণার বিষয়বস্তু কি হবে সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানাচ্ছে ইসরো৷ ইসরোর তরফে এই আবেদনের কথা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং৷
ইসরোর পাঠানো প্রথম মঙ্গলযান ‘মম-১’ ইতিমধ্যেই মহাকাশে ২৫ মাস কাটিয়ে ফেলেছে৷ এই মঙ্গলযান এখনও কাজ করছে৷ মঙ্গলাযান ইসরোর কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল৷ কারণ, আগেই নাসা এবং ইসার তরফে পাঠানো মঙ্গলযান গবেষণার জন্য কাজ করছে৷ তাই যোগ্যতা প্রমাণের জন্য ইসরোর তরফে ‘মম-১’ পাঠানো একটা বড় সাফল্য বলে মনে করা হয়৷ দু’বছর আগেই ‘মম-১’ মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেছে৷ সেখান থেকে লালগ্রহের যেসমস্ত ছবি পাঠানো হচ্ছে তা নিয়ে গবেষণা চালাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা৷
সর্বশেষ খবর
-
৪ না ৫ সেপ্টেম্বর, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন পূজার্চনার নির্ভুল তিথি ও শাস্ত্রের বিধান
-
দেশ ছেড়ে গা-ঢাকা রাশিয়ায়, সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ‘স্বৈরশাসক’ আল আসাদের মৃত্যুদণ্ডের নির্দেশ!
-
পরীক্ষা ছাড়াই রেলে মোটা টাকার চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের খুঁটিনাটি
-
এবার খুলবে ‘কেশপুর ফাইলস’, ‘মোদি জিন্দাবাদ বলায় অত্যাচার’, সভা করতে বাধা! এসপিকে কী নির্দেশ শুভেন্দুর?
-
জঙ্গলের রাজার জন্য রাজকীয় বন্দোবস্ত! ৩ লাখি বাঘের খাঁচা এল বক্সায়