সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক মাইলস্টোন পেরিয়ে চলেছে ইসরো৷ বুধবার সাফল্যের এই মুকুটে জুড়ল নতুন পালক৷ অত্যাধুনিক RESOURCESAT-2A উপগ্রহ নিয়ে সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল PSLV-C36৷
বুধবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের ফার্স্ট লঞ্চপ্যাড থেকে এই সফল উৎক্ষেপন হয়৷ ১,২৩৫ কিলোগ্রামের রিমোট সেন্সিং উপগ্রহ RESOURCESAT-2A নিয়ে সকাল ১০.২৫ মিনিটের মহাকাশের দিকে রওনা দেয় PSLV৷ মাত্র ২০ মিনিটের মধ্যেই পৃথিবীর কক্ষপথে পৌঁছে যাবে এই উপগ্রহ৷ পাঁচ বছর ধরে পৃথিবীর চারপাশে ঘুরে গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য সরবরাহ করবে ভারতকে৷ নতুন প্রযুক্তির সাহায্যে মহাকাশ থেকে পৃথিবীর আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে বলে অভিমত গবেষকদের৷
২০১১ ও ২০১৩ সালে যথাক্রমে RESOURCESAT-1 ও RESOURCESAT-2 মহাকাশে ছাড়া হয়েছিল৷ এদেরই পরবর্তী সংস্করণ এই সাম্প্রতিকতম উপগ্রহটি৷
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের
