সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আয়করের নজরে তামিলনাড়ু। তবে ব্যবসায়ীদের পর এবার খোদ মুখ্যসচিবের বাড়ি হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা।
আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যসচিব রামমোহন রাওয়ের বাড়িতে হানা দেয় আয়কর। তামিলনাড়ুতে তিনিই প্রবীণতম সরকারি কর্মী। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতারও সচিব ছিলেন তিনি। আগামী বছরের সেপ্টেম্বরেই তাঁর অবসর নেওয়ার কথা।জানা যাচ্ছে, এক ঠিকাকর্মীর থেকে তথ্য পেয়েই তাঁর আন্না নগরের বাড়িতে চালানো হয় অভিযান। তবে এখনও উদ্ধার করা সম্পত্তির তথ্য মেলেনি।
সম্প্রতি তামিলনাড়ুতেই তিন ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আয়কর দফতর। সেখান থেকে উদ্ধার করা হয় মোট ১৭৭ কেজি সোনা ও বাতিল নোটে প্রায় ৯৬ কোটি টাকা। নতুন নোটে মেলে ৩৪ কোটি টাকা।
IT raid at Tamil Nadu Chief Secretary Rammohan Rao’s residence in Anna Nagar(Chennai) pic.twitter.com/A0otFuXI8Y
— ANI (@ANI_news) December 21, 2016
সর্বশেষ খবর
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়
-
তৃণমূল থেকে কংগ্রেসে চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলর, হাতের দখলে মেখলিগঞ্জ পুরসভা