সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শপিং করতে ভালবাসেন৷ তাই করেছিলেন৷ খরচটা একটু বেশিই হয়ে গিয়েছিল৷ এই ১০ লক্ষ টাকার মতো৷ এতেই মধ্যপ্রদেশের আইএএস অফিসারের স্ত্রীকে নোটিস পাঠাল আয়কর দফতর৷
খুব কম সময়ের মধ্যে এই শপিং করেছেন অভিযুক্ত৷ স্ত্রীর কীর্তিতে আইএএস অফিসারের বক্তব্য, মানসিক সমস্যায় ভুগছেন তিনি৷ তাঁর ‘কম্পালসিভ বাইং ডিসঅর্ডার’ রয়েছে৷ সেই কারণেই গুচ্ছ গুচ্ছ শপিং করে ফেলেন৷ পরে বিপাকে পড়তে হয় আইএএস অফিসারকে৷
অনলাইনে শপিং করেছিলেন অফিসারের স্ত্রী৷ অনলাইনে যাঁরা শপিং করেন, তাঁদের নজরে রাখার জন্য একটি বিশেষ সফটওয়্যার রয়েছে আয়কর দফতরের৷ এর মাধ্যমেই কোনও ব্যক্তির অনলাইন শপিংয়ের বহর দেখে তাঁরা বুঝে নিতে পারে সেই ব্যক্তির আনুমানিক আয় কত হতে পারে৷ তারপর সেই টাকার পরিমান তাঁর ট্যাক্স রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখা হয়৷
আয়কর দফতর সূত্রে খবর, অর্থের এই পরিমান মেলানোর পরই আইএএস অফিসারের বাড়িতে নোটিস পাঠানো হয়েছে৷ যাতে স্ত্রীর অসুস্থতার দোহাই দিয়ে বাঁচতে চাইছেন তিনি৷
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব