সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলের বিয়েতে চাঁদের হাট। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প (Ivanka Trump) থেকে মেটা সিইও মার্ক জুকারবার্গ- প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির থাকবেন সকলেই। কাতারের প্রিমিয়ার, ভুটানের রাজা-রানিকেও দেখা যাবে আম্বানিপুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠানে।
ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির পুত্র ও বিখ্যাত শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা-হাই প্রোফাইল বিয়ের তোড়জোড় চলছে বহুদিন ধরেই। বিয়ের আগে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্চের ১ থেকে ৩ তারিখ অবধি তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং অনুষ্ঠান হবে। ভেন্যু জামনগরের রিয়ালেন্স গ্রিনস। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইতে জমকালো অনুষ্ঠানে বাগদান সেরেছিলেন অনন্ত-রাধিকা। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।
[আরও পড়ুন: আমেরিকার নাইট ক্লাবে ঢুকতে বাধা, বাইরে ঠান্ডায় জমে মৃত ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া]
সেই প্রি-ওয়েডিং অনুষ্ঠানেই অংশ নিতে চলেছেন একাধিক হাই প্রোফাইল অতিথি। জানা গিয়েছে, ইভাঙ্কা ট্রাম্প ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন ওই অনুষ্ঠানে। কাতারের প্রিমিয়ার মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি, ভুটানের রাজা-রানিরা থাকবেন। এছাড়াও বিল গেটস (Bill Gates), মেলিন্ডা গেটস, মেটা সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg), ব্যাঙ্ক অফ আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ডিজনির মতো একাধিক বিশ্বখ্যাত সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত এক হাজার জনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্রের খবর, এই অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন একঝাঁক বলি তারকা। শাহরুখ খান থেকে রণবীর কাপুর-আলিয়া ভাট-সকলেই জোরকদমে রিহার্সাল করছেন বলে শোনা গিয়েছে। বলিউড সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন তাঁরা। কিন্তু অন্যদিকে শোনা যাচ্ছে, বন্ধুত্বের খাতিরে বিনা পারিশ্রমিকেই নাকি বলিউড বাদশা অনন্ত-রাধিকার বিয়ের আসর মাতাবেন।
[আরও পড়ুন: ‘দূরবীন দিয়ে খুঁজলেও…’, ফের কংগ্রেসের জোট প্রস্তাব ‘নাকচ’ তৃণমূলের]
সর্বশেষ খবর
-
ভূরি ভূরি সুযোগ নষ্টের ম্যাচে টাইব্রেকারে জয়, ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল
-
পাঞ্জাবেই সংখ্যালঘু হওয়ার পথে শিখেরা! ‘বেশি করে সন্তান নিন’, বলছে উদ্বিগ্ন অকাল তখত
-
কোর্টের নির্দেশে ‘অস্থায়ী’, বিরোধী দলনেতা হিসাবে সেই ঋতব্রতর নাম উঠল বিধানসভার বোর্ডে
-
পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা
-
রোজ মিষ্টি খাচ্ছেন! অজান্তে বাড়ছে টাক পড়ার আশঙ্কা, কী বলছেন চিকিৎসকরা?